সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুস ও আলোচনা সভা

মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুস ও আলোচনা সভা

 

মোঃ মাহফুজ আলম,স্টাফ রিপোর্টার

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জশনে জুলুসটি বের হয়ে ছেংগারচর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলাকান্দায় গিয়ে শেষ হয়। পরে কলাকান্দা হযরত উমর (রহ.) আলিয়া মাদ্রাসা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি সৈয়দ আহমেদ বুলবুল মাস্টারের সভাপতিত্বে এবং মাওলানা মোঃ মোরশেদ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন হযরত মাওলানা মাসউদ আহমেদ আল উয়েসী, মাওলানা আশফাক হোসেন, মাওলানা নেছার আহমেদ মাস্টার, মাওলানা শাহ বদিউজ্জামাল বাহার, মাওলানা ইব্রাহিম খলিল ফারুকী, আলহাজ্ব আঃ হাকি মিয়াজী, আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বাতেন মাস্টার, মোঃ নুরুজ্জামান, মোঃ আহম্মদ উল্লাহ, মোজাম্মেল হক মাস্টার প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আঃ হাকিম মিয়াজী।

বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)-এর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জীবনী ও আদর্শ তুলে ধরেন। একই সঙ্গে বিশ্বব্যাপী ঈদে মিলাদুন্নবী (স.) পালনের আহ্বান জানান তারা।

মিলাদ পরিচালনা করেন মাওলানা মনিরুল ইসলাম ও মাওলানা হাবিবুর রহমান।

বর্ণাঢ্য এ আয়োজনে বিভিন্ন আলেম-ওলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।