সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

সোমেশ্বরীর তীরে ভাসমান মরদেহ উদ্ধার, স্বজনদের কাছে হস্তান্তর

সোমেশ্বরীর তীরে ভাসমান মরদেহ উদ্ধার, স্বজনদের কাছে হস্তান্তর

সোমেশ্বরীর তীরে ভাসমান মরদেহ উদ্ধার, স্বজনদের কাছে হস্তান্তর

 

 

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদী থেকে শাহীন চৌধুরী (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার পূর্ব বাকলজোড়া এলাকার জামে মসজিদসংলগ্ন নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহীন চৌধুরী উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের বরইউন্দ গ্রামের মৃত আব্দুল লতিফ চৌধুরী ও রহিমা চৌধুরীর ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তার ছোট ভাই কায়সার আহমেদ চৌধুরী মরদেহ শনাক্ত করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে গিয়ে শাহীন চৌধুরীর মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন পায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি। স্বজনদের আবেদনের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পুলিশ তাদের প্রাথমিক অনুসন্ধান অব্যাহত রেখেছে।