সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

জামালপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এক বিচারক নিহত

জামালপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এক বিচারক নিহত

তারিখ :১০ আগস্ট ২০২৬

জামালপুর জেলা প্রতিনিধি: নাজমুল হাসান

 

 

 

ঢাকা: জামালপুর সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একে এম সামিউল হক নামে এক বিচারক নিহত হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালক আহত হয়েছে।

 

সোমবার (১০ আগস্ট) ভোরে উপজেলার জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়িকান্দি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একে এম সামিউল হক জামালপুরের ইসলামপুর আদালতে সিভিল জজ হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি নেত্রকোনা সদর উপজেলার একে এম ফজলুল হকের ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে জামালপুরগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার লাহিড়িকান্দি বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় গাড়িতে থাকা বিচারক ঘটনাস্থলেই মারা যান। আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।

 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান ভোরে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।