সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

সিলেটে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালি শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় মহানবীর আদর্শ ধারণের আহ্বান

সিলেটে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালি

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় মহানবীর আদর্শ ধারণের আহ্বান

 

মোফাজ্জল হোসেন শায়েখ

স্টাফ রিপোর্টার

 

আধ্যাত্মিক রাজধানী সিলেট নগরীতে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৬ আগস্ট ২০২৬) বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালি বাস্তবায়ন কমিটি, সিলেটের উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে অংশ নিতে সকাল থেকেই সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে সর্বস্তরের রাসুল প্রেমিক ও ছাত্র-জনতা সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে জড়ো হন।

 

সকাল ১০টা থেকে যোহরের নামাজের পূর্ব পর্যন্ত অনুষ্ঠিত আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার জন্য তাঁর অবদান নিয়ে আলোচনা করেন আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা।

 

পরে বাদ যোহর শুরু হয় মূল ‘মুবারক র‌্যালি’। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রিয়নবী (সা.)-এর শানে রচিত বিভিন্ন কবিতা ও কাসীদার শ্লোকসংবলিত নানা রঙের ফেস্টুন, প্লেকার্ড ও ব্যানার শোভা পায়। র‌্যালিতে অংশ নেওয়া আশিকে রাসূল ছাত্র-জনতার কণ্ঠে বিভিন্ন নাত ও প্রশংসাগীতি পরিবেশিত হয়। ‘সালাম সালাম নবী সালাম সালাম’, ‘মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম’, ‘বালাগাল উলা বি-কামালিহি’সহ বিভিন্ন নাতের সুরে নগরীর আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে।

 

র‌্যালিপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তির দূত। তিনি পাপ-পঙ্কিলতায় নিমজ্জিত পৃথিবীতে শান্তি, কল্যাণ, ন্যায় ও মানবতার বার্তা নিয়ে এসেছিলেন। মানুষে মানুষে ভেদাভেদ দূর করে তিনি ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করেছিলেন।

 

বক্তারা বলেন, সততা, সত্যবাদিতা, ন্যায়বিচার, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা, স্নেহ-মমতা, বিনয়-নম্রতা, এতিম-অনাথের সহায়তা, দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং নারীর মানবিক মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে রাসুলুল্লাহ (সা.) একটি আদর্শ সমাজ বিনির্মাণ করেছিলেন। বর্তমান সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর সেই আদর্শ ধারণ ও বাস্তবায়নের বিকল্প নেই।

 

মীলাদুন্নবী (সা.) প্রসঙ্গে বক্তারা বলেন, মহানবী (সা.)-এর শুভ জন্মের শুকরিয়া আদায় করা মুমিনদের জন্য আনন্দ ও কৃতজ্ঞতার বিষয়। তাঁরা মহানবী (সা.)-এর জন্ম ও আগমনকে কেন্দ্র করে মুসলিম সমাজে প্রচলিত বিভিন্ন আমল ও ঐতিহাসিক ঘটনাবলির কথা তুলে ধরেন।

 

র‌্যালিতে আগত সর্বস্তরের জনতা মহানবী (সা.)-এর শানে বিভিন্ন কাসীদা সমস্বরে পাঠ করেন। বক্তারা বলেন, মহানবী (সা.)-এর মদীনায় আগমনের সময় মদীনাবাসীর উচ্ছ্বাস ও কাসীদা পাঠের ঐতিহাসিক স্মৃতি মুসলিম সমাজে আজও অনুপ্রেরণার উৎস। একইভাবে হযরত উমর (রা.) ইসলাম গ্রহণের পর মুসলমানদের প্রকাশ্যভাবে সারিবদ্ধ হয়ে কাবা চত্বরে যাওয়ার ঘটনাকেও তাঁরা ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

 

র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশের চেয়ারম্যান হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

 

র‌্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মারুফ আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আরিফ হোসাইন সামাদের পরিচালনায় অনুষ্ঠিত সভা ও র‌্যালিতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম মনজলালী, মহাসচিব মাওলানা একেএম মনোওর আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় ও সাবেক নেতৃবৃন্দ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা এবং মহানগর শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, আনজুমানে আল ইসলাহর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, আলেম, লেখক, গবেষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

র‌্যালিতে সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রাব্বি রতন, সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা ও মহানগর শাখার সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

র‌্যালিকে সফল ও সার্থক করে তোলায় সর্বস্তরের সিলেটবাসী, প্রশাসন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন র‌্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মারুফ আহমদ ও সদস্য সচিব আরিফ হোসাইন সামাদ।

 

একই সঙ্গে র‌্যালির কারণে নগরবাসীর স্বাভাবিক যাতায়াতে সাময়িক বিঘ্ন সৃষ্টি হওয়ায় তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।