সর্বশেষ
[ দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা* ] [ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ]

গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের, আহত ২

গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের, আহত ২

 

সাইফুল ইসলাম

গোপালগঞ্জ প্রতিনিধি:

০৪-০৯-২৬

 

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় আল রাফি (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে একই মোটরসাইকেলে থাকা আরও দুই কিশোর। আহত দুজন মাদ্রাসায় পড়াশোনা করে বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সামনের এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রাফি কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা। সে দশম শ্রেণিতে পড়ত। তার বাবা আল আমিন। কয়েক দিন আগে টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিল।

 

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, রাতে একটি মোটরসাইকেলে করে তিনজন ওই সড়ক দিয়ে যাচ্ছিল। একপর্যায়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। পরে সেটি রাস্তার পাশে থাকা রেলিংয়ে গিয়ে ধাক্কা খেলে তিন আরোহীই গুরুতর আহত হয়।

 

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনজনকেই গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আল রাফিকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত দুই মাদ্রাসাছাত্রের শারীরিক অবস্থা বিবেচনায় তাদের ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেবে বলে জানা গেছে।

 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তিনজনকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। পরে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আল রাফির মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।