সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

পালানোর চেষ্টায় ব্যর্থ, নেত্রকোনায় ভারতীয় মদসহ তরুণ আটক

পালানোর চেষ্টায় ব্যর্থ, নেত্রকোনায় ভারতীয় মদসহ তরুণ আটক

 

 

সৈয়দ সময়, নেত্রকোনা

 

 

 

নেত্রকোনার দুর্গাপুরে ১১ বোতল ভারতীয় তৈরি ‘আইস ভদকা’ ব্র্যান্ডের মদসহ সাব্বির আলম হৃদয় (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটকের সময় তিনি মাদক নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৩৩ হাজার টাকা।

বুধবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল ব্রিজসংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সাব্বির আলম হৃদয় দুর্গাপুর উপজেলার লেঙ্গুরা গ্রামের মো. বাবুল মিয়া ও মোছা. নাছিমা খাতুনের ছেলে।

পুলিশ ও জেলা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে দুর্গাপুর থানা এলাকায় রাত্রিকালীন ডিউটি তদারকি ও টহল দিচ্ছিল পুলিশের একটি দল। দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. স্বপন মিয়ার নেতৃত্বে দলে ছিলেন এএসআই ফেরদৌস রহমান, কনস্টেবল মো. আশরাফুজ্জামান শরীফ ও মো. আলেপ হোসেন।

রাত ১২টা ১০ মিনিটের দিকে দলটি কৃষ্ণেরচর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, এক ব্যক্তি ব্যাগে করে ভারতীয় মদ নিয়ে ঝানজাইল বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বড় একটি হাতব্যাগ নিয়ে ওই যুবক পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের সদস্যরা তাকে আটক করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১১ বোতল ভারতীয় তৈরি ‘আইস ভদকা’ ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা হিসেবে মোট ৩৩ হাজার টাকার মদ জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ঘটনায় আটক তরুণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুর্গাপুর থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।