সর্বশেষ
[ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ]

মতলব উত্তরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মতলব উত্তরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

 

মোঃ মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার

 

দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদল ও ছেংগারচর পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ছেংগারচর বাজারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক ও গলি প্রদক্ষিণ করে থানা রোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপুর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্যসচিব ফয়সাল আহমেদ সোহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন এবং ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী।

 

এ সময় পৌর যুবদল নেতা আলম সরকার, নুরনবী মোল্লা, শিপন কাজী, ছাত্রদল নেতা জয়নাল আবেদিন পিনু, ইমন মোল্লাসহ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির কোনো চেষ্টা হলে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে মাঠে থাকবেন।

 

বক্তারা আরও বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে অবস্থান করলেও সেখান থেকে তার নেতাকর্মীদের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগ রয়েছে। তবে এসব বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।