সর্বশেষ
[ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ]

নেত্রকোনায় এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে সাংবাদিকদের তিন দিনের প্রশিক্ষণ শুরু

নেত্রকোনায় এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে সাংবাদিকদের তিন দিনের প্রশিক্ষণ শুরু

 

 

সৈয়দ সময়, নেত্রকোনা:

 

 

আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মাল্টিমিডিয়া প্রযুক্তি ও তথ্য যাচাইয়ের দক্ষতা বাড়াতে নেত্রকোনায় সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) নেত্রকোনা উপজেলা পরিষদ হলরুমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘মাল্টিমিডিয়া, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও ফ্যাক্ট চেকিং’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালা চলবে ৫ অক্টোবর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিভিন্ন প্রয়োগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন উৎসে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য ও গুজব শনাক্ত ও প্রতিরোধে ফ্যাক্ট চেকিংয়ের কৌশল নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি অংশগ্রহণকারী সাংবাদিকদের ব্যবহারিক প্রশিক্ষণও দেওয়া হবে।

বর্তমান সময়ে দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যম পরিবেশে তথ্যের সত্যতা যাচাই, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির দক্ষতা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের এসব ক্ষেত্রে পেশাগত সক্ষমতা আরও বাড়বে বলে আয়োজকেরা আশা করছেন।

কর্মশালায় নেত্রকোনা জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ নিয়েছেন।