সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
অন্ধকারে ডুবে আছে বাকলিয়া মন্দির ঘাট – পর্যটক ও স্থানীয়দের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কল্পনা আবাসিক বেড়িবাঁধ*

অন্ধকারে ডুবে আছে বাকলিয়া মন্দির ঘাট – পর্যটক ও স্থানীয়দের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কল্পনা আবাসিক বেড়িবাঁধ*

 

*স্টাফ রিপোর্টার*

*ইব্রাহিম হাওলাদার*

 

 

*চট্টগ্রাম:* নগরীর *বাকলিয়া মন্দির ঘাট সংলগ্ন কল্পনা আবাসিক বেড়িবাঁধ* এলাকা এখন পর্যটক ও স্থানীয়দের জন্য আতঙ্কের নাম। পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় অন্ধকারে এখানে প্রতিনিয়ত চুরি, ছিনতাইসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

*কী ঘটছে বেড়িবাঁধে?*

স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় বেড়িবাঁধের মাঝখানে একদল অপরাধী “আইলেন” বসে ওঁৎ পেতে থাকে। দূর থেকে কোনো পথচারী বা পর্যটককে দেখতে পেলেই তারা কাছে ডেকে নেয়।

 

এরপর *মাদক আছে কিনা* – এই অজুহাতে হয়রানি করা হয়। এক পর্যায়ে জোর করে পকেট থেকে টাকা-পয়সা, মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায়। ভয়ে অনেকে প্রতিবাদও করতে পারেন না।

 

স্থানীয়রা জানান, *রাত ৯টা থেকে ১টা পর্যন্ত* বাকলিয়া মন্দির ঘাট ও কল্পনা আবাসিক এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য সবচেয়ে বেশি থাকে।

 

স্থানীয়দের বক্তব্য*

এলাকার বাসিন্দারা বলেন, “আমরা দিনে দুইবার জানালা-দরজা লাগিয়ে থাকি। তবুও ভয় কাটে না। ভয়-ভীতি এবং নানা অপরাধ দিন দিন বেড়েই চলছে। প্রশাসনের কোনো টহল চোখে পড়ে না।”

 

তাদের অভিযোগ, অন্ধকারের সুযোগ নিয়ে ছিনতাইকারী চক্র এই এলাকাকে নিরাপদ আস্তানা বানিয়েছে। ফলে সন্ধ্যার পর থেকে এখানে পর্যটকদের চলাফেরা প্রায় বন্ধ হয়ে গেছে।

 

ঝুঁকিতে পর্যটন ও জননিরাপত্তা*

কর্ণফুলী নদীর পাড় ঘেঁষা এই বেড়িবাঁধ একসময় বিকেল-সন্ধ্যায় পর্যটকদের আড্ডার জায়গা ছিল। এখন আলো না থাকা এবং অপরাধীদের দৌরাত্ম্যের কারণে সেই পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

 

 

স্থানীয়রা এবং নিয়মিত চলাচলকারীরা দ্রুত এই এলাকায় *স্ট্রিট লাইট স্থাপন, পুলিশি টহল বৃদ্ধি এবং অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযানের* জোর দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে *বাকলিয়া থানা* এবং *চট্টগ্রাম সিটি কর্পোরেশন* এর দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।