সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
অশ্লীল ভিডিওতে সয়লাব ফেসবুক, সমাজ ধ্বংসের মুখে – প্রশাসন নীরব কেন 

অশ্লীল ভিডিওতে সয়লাব ফেসবুক, সমাজ ধ্বংসের মুখে – প্রশাসন নীরব কেন

স্টাফ রিপোর্টার মো: ইব্রাহিম হাওলাদার

 

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীলতা ভয়াবহ আকার ধারণ করেছে। এক যুবক ও দুই মেয়ের নোংরা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পুরো সমাজকে নষ্ট করে দিচ্ছে।

 

এইসব ভিডিও এখন ছোট বড় সবার মোবাইলে মোবাইলে ঘুরছে। স্কুল-কলেজের ছেলেমেয়েরাও এসব দেখছে। ফলে সমাজে অপরাধ, বেহায়াপনা আর নোংরামি দিন দিন বেড়েই চলেছে।

 

স্থানীয়দের অভিযোগ, ঢাকার বিভিন্ন জায়গায় এরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। দিনের পর দিন ভিডিও বানিয়ে ফেসবুকে ছাড়ছে। অথচ প্রশাসনের এ নিয়ে কোনো মাথাব্যথা নেই।

 

সচেতন মহল বলছেন, আজ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কাল আপনার মেয়ে নষ্ট হতে পারে, আমার বোন নষ্ট হতে পারে। আপনার পরিবারের যে কেউ এই নোংরা ফাঁদে পড়তে পারে।

 

এই বিষয়ে সাংবাদিক মোঃ ইব্রাহিম হাওলাদার বলেন, “আর কতদিন চলবে এই সমাজ বিধ্বংসী কাজ? প্রশাসন কেন চুপ? এদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।”

 

তিনি আরও বলেন, “যারা এইসব ভিডিও বানায়, ছড়ায়, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। নইলে সমাজকে বাঁচানো যাবে না।”

 

সাধারণ মানুষের দাবি, প্রশাসন যেন এখনই নড়েচড়ে বসে। এই অশ্লীল ভিডিও যারা বানাচ্ছে, যারা ভাইরাল করছে, তাদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

 

পাশাপাশি সবার প্রতি অনুরোধ, এসব ভিডিও দেখা থেকে বিরত থাকুন, শেয়ার করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, অশ্লীল ভিডিও শেয়ার করাও আইনত অপরাধ।

 

আপনার সন্তানদের মোবাইলের দিকে খেয়াল রাখুন, তাদেরকে সতর্ক করুন। সমাজ বাঁচাতে এখনই সবাইকে একসাথে আওয়াজ তুলতে হবে