সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
অসুস্থ শিক্ষক সোহেল দেওয়ানকে দেখতে গেলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম

অসুস্থ শিক্ষক সোহেল দেওয়ানকে দেখতে গেলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম

মোঃ মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জীবগাঁও জেনারেল হক স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষক মো. সোহেল দেওয়ানকে দেখতে তাঁর বাড়িতে গেলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম ও তাঁর সহকর্মী শিক্ষকরা।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) দুপুরে উপজেলার এখলাছপুর ইউনিয়নের বোরোচর গ্রামের নিজ বাড়িতে অসুস্থ শিক্ষক সোহেল দেওয়ানকে দেখতে যান তারা।

এ সময় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম বলেন, “একজন হাসিমাখা মুখের মানুষ, যিনি ছাত্রছাত্রীদের পরম যত্নে শিক্ষা দিয়েছেন—তাঁর এমন অসুস্থতা কাম্য ছিল না। আমরা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি।”

অসুস্থ শিক্ষককে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁর সহকর্মী শিক্ষকরা। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মীরা বলেন, “সোহেল দেওয়ান একজন সহজ-সরল ও সাদা মনের মানুষ। তিনি এভাবে অসুস্থ হয়ে পড়বেন, তা আমরা কখনো আশা করিনি। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।”

জানা গেছে, অসুস্থতার কারণে গত এক বছর ধরে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হতে পারছেন না শিক্ষক মো. সোহেল দেওয়ান। তিনি দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা ও মেরুদণ্ডের ক্ষয়জনিত সমস্যায় ভুগছেন। চিকিৎসকের পরামর্শ ও মেডিকেল রিপোর্টের ভিত্তিতে তিনি শিক্ষা মন্ত্রণালয় থেকে ছুটিও নিয়েছেন। তবে দীর্ঘ চিকিৎসার পরও এখনো তিনি পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।

শিক্ষার্থীদের কাছে সাদা মনের মানুষ হিসেবে পরিচিত শিক্ষক সোহেল দেওয়ানের অসুস্থতার খবর পেয়ে তাঁর প্রতি সহমর্মিতা জানাতে এবং তাঁর খোঁজখবর নিতে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম ও সহকর্মী শিক্ষকরা তাঁর বাড়িতে যান।

এ সময় তাঁরা শিক্ষক সোহেল দেওয়ানের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।