সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্ন তোলায় সংযোগ বিচ্ছিন্ন নাকি গালাগাল ও হুমকির ফল? নেত্রকোনায় পল্লী বিদ্যুতের পদক্ষেপে ধোঁয়াশা

অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্ন তোলায় সংযোগ বিচ্ছিন্ন নাকি গালাগাল ও হুমকির ফল? নেত্রকোনায় পল্লী বিদ্যুতের পদক্ষেপে ধোঁয়াশা

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

নেত্রকোনার মোহনগঞ্জে বিদ্যুৎ বিল নিয়ে পল্লী বিদ্যুতের এক কর্মীকে গালাগাল ও কর্মকর্তাকে হুমকির অভিযোগে স্বপন মিয়া নামের এক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার সুয়াইর ইউনিয়নের আলীপুর গ্রামে এই ঘটনা ঘটে। তবে শনিবার সকাল পর্যন্ত ওই গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়নি।

ভুক্তভোগী পরিবারের দাবি, অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বিষয়ে প্রশ্ন তোলায় তাদের সংযোগ কেটে দেওয়া হয়েছে। অন্যদিকে পল্লী বিদ্যুতের দাবি, বিল নিয়ে নয়; বরং কর্মীদের অকথ্য ভাষায় গালাগাল ও ডিজিএমকে হাত কেটে ফেলার হুমকির কারণে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আলীপুর গ্রামের স্বপন মিয়ার বাড়িতে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই তিন মাসের বিদ্যুৎ বিল একত্রে ৩ হাজার ১০০ টাকা আসে এবং পরিবারটি তা পরিশোধও করে। এরপর অক্টোবর মাসে এককভাবে ৮৭০ টাকা বিল আসে। গত বৃহস্পতিবার দুপুরে ওই বিল পৌঁছে দিতে বাড়িতে যান পল্লী বিদ্যুতের মিটার রিডিং কাম ম্যাসেঞ্জার (এমআরসি) রাশেদ মিয়া। এ সময় বিলের পরিমাণ নিয়ে প্রশ্ন তোলায় স্বপন মিয়ার স্ত্রী আসমা আক্তারের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।

বিষয়টি রাশেদ মিয়া মোহনগঞ্জ পল্লী বিদ্যুতের আওতাধীন আদর্শনগর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ হামিদুর রহমানকে জানান। পরে তিনি বিষয়টি ডেপুটি জেনারেল ম্যানেজারকে (ডিজিএম) অবহিত করলে তাঁর নির্দেশেই বিকেলে ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ভুক্তভোগী আসমা আক্তার বলেন, ‘সারা দিনে মাত্র কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকে। একটি ফ্রিজ ও দুটি ফ্যান চলতেই এত বিল আসে কেন, তা জানতে চাওয়ায় উল্টো মিটার খুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। কিছুক্ষণ পর লোকজন এসে সংযোগ কেটে দিয়ে যায়। এতে ফ্রিজে থাকা মাছ-মাংস নষ্ট হয়ে গেছে এবং আমাদের অন্ধকারে কষ্টদায়ক দিন পার করতে হচ্ছে।’

তবে এই অভিযোগ অস্বীকার করে আদর্শনগর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ হামিদুর রহমান বলেন, ‘প্রতিবার বিল দিতে গেলেই ওই গ্রাহক আমাদের কর্মী রাশেদ মিয়াকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এমনকি ডিজিএমের হাত কেটে ফেলার হুমকিও দিয়েছেন। কোনো সমস্যা থাকলে জানালে আমরা সমাধান করি, কিন্তু কোনো কারণ ছাড়াই তারা শুধু গালাগাল করেন।’

পল্লী বিদ্যুতের ডিজিএম ইমদাদুল হক বলেন, ওই গ্রাহকের মিটার বা রিডিংয়ে কোনো ত্রুটি নেই। কিন্তু বিল দিতে গেলে কর্মীদের নিয়মিত গালিগালাজ এবং তাঁকে হাত কেটে ফেলার হুমকি দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে আলোচনা করছেন এবং ভবিষ্যতে এমন আচরণ করবেন না মর্মে নিশ্চয়তা পেলে সংযোগ পুনরায় চালু করা হবে।