সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
আউলিয়া খানার নালা খনন ও ফসল রক্ষার দাবিতে মানববন্ধন 

আউলিয়া খানার নালা খনন ও ফসল রক্ষার দাবিতে মানববন্ধন

 

নীলফামারী জেলা প্রতিনিধি:

 

নীলফামারীর জলঢাকা উপজেলার আউলিয়া খানার নালা ভরাট হয়ে যাওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। এর ফলে শত শত একর জমির আবাদ নষ্ট হচ্ছে এবং কোনো কোনো জমিতে আবাদ করাই সম্ভব হচ্ছে না। এতে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্থানীয় জমির মালিক ও সাধারণ কৃষকেরা।আউলিয়া খানার ফসল রক্ষা এবং জলাবদ্ধতা দূরীকরণে দ্রুত খাল (নালা) খননের দাবিতে আজ ৩১শে জুলাই (শুক্রবার) বিকাল ৫ ঘটিকায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জলঢাকা উপজেলার মন্তের ডাঙ্গা আউলিয়াখানা ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় ভুক্তভোগী সাধারণ জনগণ ও কৃষকদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, আউলিয়া খানার এই নালাটি ভরাট হয়ে যাওয়ার কারণে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকার ফসলি জমি পানির নিচে তলিয়ে যায়। কৃষকেরা ঋণগ্রস্ত হয়ে ফসল ফালালেও তা ঘরে তুলতে পারছেন না। বছরের পর বছর এই সমস্যার কারণে অনেক কৃষক এখন দিশেহারা। অবিলম্বে এই নালাটি খনন করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত না করলে আগামীতে আরও বড় বিপর্যয়ের মুখে পড়বে এলাকার কৃষি ব্যবস্থা।ভুক্তভোগী জমির মালিক ও কৃষকেরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে সরকারি উদ্যোগে এই নালাটি পুনঃখনন করার জন্য জোর দাবি জানান। মানববন্ধনে এলাকার কয়েকশত কৃষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সর্বস্তরের জনসাধারণ ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন

 

তহমিদার রহমান মিলন

নীলফামারী প্রতিনিধিঃ

৩১/৭/২০২৬

০১৭৮৮১২৫৯২০