সর্বশেষ
[ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ]
আজ মধ্যরাত থেকে ২২ দিনের জন্য মতলব উত্তরে মা ইলিশ ধরা নিষিদ্ধ

আজ মধ্যরাত থেকে ২২ দিনের জন্য মতলব উত্তরে মা ইলিশ ধরা নিষিদ্ধ

 

মোঃ মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার

 

চাঁদপুরের মতলব উত্তরে প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের অভিযান শুরু হচ্ছে। ৮ অক্টোবর রাত ১২টা থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নদীতে মা ইলিশসহ সব ধরনের ইলিশ ধরা, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ থাকবে।

 

এ উপলক্ষে বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় মতলব উত্তর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ বাস্তবায়ন বিষয়ক উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।

 

সভায় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার ইনচার্জ মানস বড়ুয়া, বেলতলী ও মোহনপুর পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা, ছেংগারচর পৌর মৎস্যজীবী দলের সভাপতি, জেলে প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

 

সভায় জানানো হয়, ৮ অক্টোবর রাত ১২টা থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময় বরফকল বন্ধ রাখা এবং মাছের আড়তগুলোতে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। নিষেধাজ্ঞা কার্যকর করতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ ও নৌ পুলিশ সমন্বিতভাবে অভিযান পরিচালনা করবে।

 

সভায় অভিযান পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতার বিষয়ও উঠে আসে। পুলিশ ইনচার্জ গণ জানান, নদীর বিশাল এলাকা, পর্যাপ্ত লোকবল ও স্পিডবোটের সংকটসহ বিভিন্ন কারণে অভিযান পরিচালনায় তাদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। নদীতে অনেক সময় সংঘবদ্ধ জেলেদের মোকাবিলা করেও মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করতে হয় বলে তারা জানান।

 

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, “মা ইলিশ রক্ষায় উপজেলা মৎস্য অফিস, দুই নৌ পুলিশ ফাঁড়ি ও সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হবে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। সকলের সহযোগিতায় এই ২২ দিন ইলিশ ধরা বন্ধ রাখতে আমরা কাজ করব।”

 

মতলব উত্তর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৯ হাজার ৪ জন। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের সহায়তা হিসেবে প্রত্যেককে ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

 

সভায় জেলে প্রতিনিধি মহাবীর চন্দ্র বর্মন বলেন, “আমরা জেলেরা প্রতিবছরই মা ইলিশ ধরা নিষিদ্ধের সময়ে নদীতে নামি না। তবে আমাদের অভিযোগ, মুন্সিগঞ্জের অনেক জেলে এসে নদীতে মাছ ধরে।”

 

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জেলে, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।