সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
আট বছর ধরে বিনা বেতনে সেবা, স্বীকৃতির অপেক্ষায় কেন্দুয়ার প্রতিবন্ধী একাডেমি

আট বছর ধরে বিনা বেতনে সেবা, স্বীকৃতির অপেক্ষায় কেন্দুয়ার প্রতিবন্ধী একাডেমি

সৈয়দ সময়, নেত্রকোণা :

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার অবহেলিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমি। দীর্ঘ আট বছর ধরে শিক্ষক-কর্মচারীদের স্বেচ্ছাশ্রম ও সমাজসেবামূলক উদ্যোগে পরিচালিত হলেও প্রতিষ্ঠানটি এখনো সরকারি স্বীকৃতি ও এমপিওভুক্তির বাইরে রয়েছে।

কেন্দুয়া পৌর এলাকায় প্রতিবন্ধী শিশুদের জন্য কোনো বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে কমলপুর এলাকায় একটি টিনশেড ভবন ভাড়া নিয়ে একাডেমিটির যাত্রা শুরু করেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান সালমা আক্তার। শুরু থেকেই শিক্ষক, শিক্ষিকা, আয়া, পিয়ন ও নাইট গার্ডসহ অনেকেই বিনা বেতনে সেবার হাত বাড়িয়ে দেন। তাদের সহযোগিতায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে পাঠদান কার্যক্রম শুরু হয়।

২০১৯ সালে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলে সালমা আক্তার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর তিনি উপজেলার সাজিউড়া রোডসংলগ্ন চন্দ্রগাতী গ্রামে নিজের বড় ছেলের নামে কেনা ৩৫ শতাংশ জমি একাডেমির নামে দান করেন। পরবর্তীতে সেখানে ভবন নির্মাণ করে বিদ্যালয়টি স্থানান্তর করা হয়।

প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, শিক্ষা উপকরণ, খেলাধুলা ও শারীরিক ব্যায়ামের সামগ্রী সংগ্রহ করেন তিনি। বর্তমানে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা পদাধিকারবলে একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছেন। তবে অসুস্থতার কারণে প্রতিষ্ঠাতা সালমা আক্তার আগের মতো নিয়মিত সময় দিতে পারছেন না।

একাডেমির প্রধান শিক্ষক মামুন মিয়া জানান, নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা গত আট বছর ধরে কোনো বেতন-ভাতা ছাড়াই নিষ্ঠার সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা দিয়ে আসছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা একাধিকবার প্রতিষ্ঠানটি পরিদর্শন করলেও এখনো সরকারি স্বীকৃতি ও এমপিওভুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, “বর্তমান সরকার প্রতিবন্ধী মানুষের শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছে। আমরা আশা করি, খুব শিগগিরই দেশের প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সরকারি স্বীকৃতি ও এমপিওভুক্তির আওতায় আসবে। সেই প্রত্যাশায় সারাদেশের শিক্ষক-কর্মচারীরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।”