সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
আমরা জীবন দিতে জানি, পরাজয় বরণ করতে জানি না’—মতলব উত্তরে ডা. আবদুল মুবিন

‘আমরা জীবন দিতে জানি, পরাজয় বরণ করতে জানি না’—মতলব উত্তরে ডা. আবদুল মুবিন

 

মোঃ মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার

 

চাঁদপুরের মতলব উত্তরে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামী ও ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবদুল মুবিন বলেন, “আসুন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশটাকে গড়ি। এ দেশ আপনার, আমার—সবার। দেশ যেন আর জুলুমের শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যেভাবে ভারতের ইন্ধনে গত ১৭ বছর দেশ পরিচালিত হয়েছে, এখনো আপনারা সেই দিকেই পা বাড়িয়েছেন। সতর্ক হোন। আমরা জীবন দিতে জানি, পরাজয় বরণ করতে জানি না। আমরা যে কথা দিয়েছি, কথা ও কাজে তার গরমিল করব না।”

 

বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। তাঁদের অভিযোগ, ওই দিন বায়তুল মোকাররমের উত্তর গেটে লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীকে হত্যা করা হয় এবং লাশের ওপর নৃত্য করা হয়। তাঁরা এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

 

সমাবেশে বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মেহেদী হাসান নাজীর ও ছেংগারচর পৌর জামায়াতের আমির এইচ এম রবিউল আলম।

 

এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর জামায়াতের সেক্রেটারি শাহজালাল, অর্থ সম্পাদক বাবুল, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মাসুদ সরকার, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাহবুব সরকার, কলাকান্দা ইউনিয়ন জামায়াতের আমির জাহাঙ্গীর আলমসহ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

সমাবেশে বক্তারা তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানান। তাঁরা বলেন, গত ১৭ বছর যেভাবে জনগণের পাশে থেকে কাজ করেছেন, ভবিষ্যতেও দেশ গঠনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ভূমিকা পালন করতে হবে।