সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
আমাদের অঙ্গিকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার” গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ

“আমাদের অঙ্গিকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার”

গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ

মোঃ মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে “গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদ”-এর আত্মপ্রকাশ ঘটেছে।

 

এ গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদ সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। খাইরুল ইসলাম মাসুম সভাপতি, মোঃ মহিবুল্লাহ জয় সাধারণ সম্পাদক, শেখ রাসেল সাংগঠনিক সম্পাদক সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়

 

 

 

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে গজরা বাজার শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। এ সময় আয়োজকরা “আমাদের অঙ্গিকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার”—এই স্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজরা ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেন প্রধান। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক ইউপি সদস্য আঃ জলিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক আহবায়ক গজরা ইউনিয়ন যুবদল, শাহিন আল মামুন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, মো. খায়রুল ইসলাম মাসুম প্রধান, বিশিষ্ট সমাজসেবক মো. মামুন মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মো. মনির হোসেন প্রধান বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের কারণে একটি পরিবার যেমন ধ্বংস হয়ে যায়, তেমনি তরুণ সমাজও বিপথগামী হয়। তাই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে প্রত্যেক পরিবার ও সমাজের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “গজরা ইউনিয়নকে মাদকমুক্ত করতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠান পরিচালনা করেন কবি সাঈদ আশিকুজ্জামান, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাংবাদিক ইসমাইল খান টিটু, সভাপতি, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস, মতলব উত্তর শাখা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী ও ব্যবসায়ী মো. রাসেল জমাদ্দার, তরুণ সংগঠক ও উদ্যোক্তা মো. মহিব উল্ল্যাহ জয়, গজরা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. অলি উল্ল্যাহ অলি, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জি. মোহাম্মদ তাজুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. রিপন প্রধান, মো. ছানাউল্যাহ প্রধান, মো. কামরুল ইসলাম বাচ্চু প্রধান, মো. আক্তার হোসেন প্রধান, মো. সুমন সরকার, মো. আমিরুল ইসলাম রাসেল, মো. আবু হানিফ, মো. জুলহাস প্রধান ও মো. মানিক মোল্লা।

নবগঠিত গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের নেতৃবৃন্দ জানান, ইউনিয়নের প্রতিটি পরিবারকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা, মাদকবিরোধী প্রচারণা চালানো এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত সামাজিক ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।