সর্বশেষ
[ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ]
আমার ভাই মরল কেন? গাজীপুরে শ্রমিক আন্দোলনে তৌফিক হোসেনের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে শ্রমিক সমাজ, প্রশ্ন – এই মৃত্যুর দায় কে নেবে?

আমার ভাই মরল কেন? গাজীপুরে শ্রমিক আন্দোলনে তৌফিক হোসেনের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে শ্রমিক সমাজ, প্রশ্ন – এই মৃত্যুর দায় কে নেবে?

 

*স্টাফ রিপোর্টার মোঃ ইব্রাহিম হাওলাদার*

 

গাজীপুরের রাজপথ এখন রক্তাক্ত। ন্যায্য দাবিতে আন্দোলনে নেমে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে আছেন শত শত শ্রমিক। এর মধ্যেই ঝরে গেল একটি তাজা প্রাণ – *মোঃ তৌফিক হোসেন।*

 

লায়লা স্টাইলস লিমিটেডের জুনিয়র লে-ম্যান তৌফিক (আইডি: ১১৬২১৮) আন্দোলনে আহত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার লাশ হয়ে বাড়ি ফেরা নিয়ে এখন একটাই প্রশ্ন – *আমার ভাই মরল কেন?*

 

*ফেসবুক মিডিয়ায় ভাইরাল পুলিশের বেপরোয়া লাঠিচার্জের ভিডিও*

 

ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, পুলিশ সদস্যরা বেপরোয়াভাবে গার্মেন্টস শ্রমিকদের উপর এলোপাতাড়ি লাঠিচার্জ ও মারধর করছে। নিরস্ত্র শ্রমিকরা রাস্তায় পড়ে কাতরাচ্ছে। এই ভিডিও দেখে সারা দেশের মানুষ ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছে।

 

বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আরও দেখা যাচ্ছে, পুলিশ ঘর থেকে বাহির করে এনে মারধর করছে। যদি কোনো লোক বলে আমি গার্মেন্টস শ্রমিক, তাকে এলোপাতাড়ি মারধর করা হচ্ছে। কেন এদেশে এটা হচ্ছে?

 

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, তারা কোনো সহিংসতা করেননি, তারা শুধু ন্যায্য মজুরি ও দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে বাঁচার দাবি জানিয়েছিলেন।

 

এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন *সাংবাদিক মোঃ ইব্রাহিম হাওলাদার।*

 

তিনি বলেন, “আজ আমার ভাই তৌফিক লাশ হয়ে বাড়ি ফিরল, এর দায় কে নেবে? পুলিশের এই বেপরোয়া লাঠিচার্জ বাহিনীর এই আচরণের আমি তীব্র নিন্দা জানাই। গার্মেন্টস শ্রমিকরা কি মানুষ না? আর কত ভাইয়ের রক্ত দিতে হবে এই বাংলাদেশে?”

 

তিনি আরও বলেন, “ভারতের ত্রিপুরা রাজ্যেও যদি কোনো আন্দোলন হয়, সেখানে শ্রমিকের গায়ে এভাবে হাত তোলা হয় না। কিন্তু আমার বাংলাদেশে কেন আমার ভাইকে মরতে হয়? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ন্যায্য মূল্য নেই, পণ্যের দাম আকাশছোঁয়া – তাই তো শ্রমিকরা রাস্তায় নেমেছে।”

 

“আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী পুলিশ সদস্যদের বিচারের দাবি জানাচ্ছি। নিহত তৌফিকের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দিতে হবে।”

 

এই পোস্টটি যেন *মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী তারেক রহমান স্যারের* কাছে পৌঁছায় এবং তিনি যেন শ্রমিকদের এই কষ্ট বোঝেন, সেই প্রত্যাশা করছি।