সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
কলমাকান্দায় আদিবাসী দিবসে ১০ দফা দাবি, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের আহ্বান

কলমাকান্দায় আদিবাসী দিবসে ১০ দফা দাবি, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের আহ্বান

 

 

 

 

সৈয়দ সময় ,নেত্রকোনা:

 

 

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ঐতিহ্য ও সাংবিধানিক স্বীকৃতির দাবি নতুন করে উচ্চারিত হয়েছে। দিবসটি ঘিরে অনুষ্ঠিত সমাবেশ থেকে পৃথক ভূমি কমিশন গঠন, মাতৃভাষায় শিক্ষা নিশ্চিতকরণ এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ ১০ দফা দাবি তুলে ধরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানোর ঘোষণা দেন আয়োজকরা।

রোববার (৯ আগস্ট) উপজেলার নলছাপ্রা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক সংগঠনের যৌথ উদ্যোগে দিনব্যাপী আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উদযাপিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন” এবং “আদিবাসী ধাত্রীদের সম্মান করি: জীবন ও সুস্থতা সুরক্ষায় এগিয়ে আসি।”

সকালে বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং স্থানীয় আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) কলমাকান্দা উপজেলা শাখার চেয়ারম্যান মুকুট স্নালের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিএসকের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ। প্রধান আলোচক ছিলেন বালুচড়া সেক্রেড হার্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চারু চার্লস নকরেক।

কারিতাসের কর্মকর্তা সুজনা রুরাম ও সুজন ম্রংয়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার, ডিএসকের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ, উপজেলা সিপিবি সভাপতি কমরেড সিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিশি কান্তি জাম্বিল, কারিতাস আইসিডিপি প্রোগ্রাম অফিসার বুলবুল মানখিন, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, বারসিক উপজেলা কো-অর্ডিনেটর গুঞ্জন রেমা, টিডব্লিউএর সেক্রেটারি সুজিত মানখিন এবং বাগাছাসের সেক্রেটারি সুপার কান্তি রিছিলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা, মাতৃভাষা, সংস্কৃতি ও প্রজন্ম থেকে প্রজন্মে বহমান ঐতিহ্যগত জ্ঞান বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। এসব ঐতিহ্য সংরক্ষণে রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে প্রসূতি সেবায় আদিবাসী ধাত্রীদের অবদানকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতির আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, সংবিধানে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ শব্দের পরিবর্তে ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, ভূমির অধিকার নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের অপরিহার্য দাবি।

অনুষ্ঠানে নলছাপ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কপোতী ঘাগ্রা আদিবাসীদের অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি সংবলিত স্মারকলিপি পাঠ করেন। দাবিগুলোর মধ্যে ছিল পৃথক ভূমি কমিশন গঠন, আদিবাসী অধিকার সুরক্ষা আইন প্রণয়ন, মাতৃভাষাভিত্তিক শিক্ষা, সঠিক জনসংখ্যার তথ্য প্রকাশ এবং কলমাকান্দায় একটি কালচারাল একাডেমি প্রতিষ্ঠা। পরে স্মারকলিপিটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর ঘোষণা দেওয়া হয়।

দিনব্যাপী কর্মসূচিতে টিডব্লিউএ, ডিএসকে, কারিতাস, বারসিক, বাগাছাস, গাসু, বাহাছাস, প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সমাপনী সাংস্কৃতিক পরিবেশনায় আদিবাসী শিল্পীরা নৃত্য ও সংগীতের মাধ্যমে নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি এবং জীবনবোধ তুলে ধরলে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।