সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
কলমাকান্দায় তৃণমূল ছাত্রদল চাঙাতে কর্মীসভা

কলমাকান্দায় তৃণমূল ছাত্রদল চাঙাতে কর্মীসভা

 

 

সৈয়দ সময়, নেত্রকোনা:

 

 

 

তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় নিয়ে নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) উৎসবমুখর পরিবেশে কলমাকান্দা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মীসভার আয়োজন করা হয়।

কলমাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুলের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি মো. অনিক মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শামসুল হুদা শামীম।

সভায় বক্তারা ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সংগঠনকে সময়োপযোগী ও শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয়, সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য অটুট রাখতে হবে। তৃণমূলকে শক্তিশালী করেই একটি সুসংগঠিত ছাত্র সংগঠন গড়ে তোলা সম্ভব।

বক্তারা আরও বলেন, ছাত্রদলের কার্যক্রম কেবল দলীয় কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়ার প্রতি দায়িত্বশীল থেকে তাদের পাশে দাঁড়াতে হবে। ছাত্রসমাজের যৌক্তিক আন্দোলন ও অধিকার রক্ষায় অতীতের মতো ভবিষ্যতেও ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

কর্মীসভাকে ঘিরে কলমাকান্দা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সভায় জেলা ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের পাশাপাশি কলমাকান্দা সরকারি কলেজ শাখা এবং উপজেলার আটটি ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সার্বিকভাবে কর্মীসভাটি কলমাকান্দা উপজেলা ছাত্রদলের তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ও ঐক্যের বার্তা দিয়েছে।