সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
কলমাকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ১,৪০০ গাছের চারা রোপণ

কলমাকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ১,৪০০ গাছের চারা রোপণ

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে রাজনৈতিক আয়োজনের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় নেওয়া হয় ব্যতিক্রমী উদ্যোগ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে বেলা সাড়ে ১১টার দিকে কলমাকান্দা উপজেলা স্টেডিয়াম মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চিনাহালা মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আটটি ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‍্যালি শেষে কলমাকান্দা-বরুয়াকোনা সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের ১ হাজার ৪০০টি চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দলীয় সূত্র জানায়, রোপণ করা প্রতিটি চারায় সুরক্ষাবেষ্টনী দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সড়কের দুই পাশে আরও চারা রোপণ ও সেগুলোর পরিচর্যার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া বলেন, “বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা শান্তিপূর্ণ ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন করছি। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেছি।”

তিনি বলেন, “কলমাকান্দা-বরুয়াকোনা সড়কের দুই পাশে ১ হাজার ৪০০টি চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে এসব গাছ বড় হলে এলাকার পরিবেশ আরও সবুজ ও সুন্দর হবে। দেশ ও মানুষের কল্যাণে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।”

দিনব্যাপী কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়েলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছালাম কেরণ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এইচ আর নাজিম ও রফিকুজ্জামান ইসলাম রফিক।

এ ছাড়া উপজেলা ছাত্রদলের ছাত্রবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম আজাদ, মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোহাম্মদ আলী, মহিলা দলের আহ্বায়ক রেখা আক্তার, যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নাল এবং ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির শেষপর্বে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।