সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
কলমাকান্দা সীমান্তে ভোরের অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার

কলমাকান্দা সীমান্তে ভোরের অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার খারনৈ ইউনিয়নের উত্তর খারনৈ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর একটি টহল দল।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তপথে মাদকের চালান দেশের অভ্যন্তরে প্রবেশের সম্ভাবনা রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খারনৈ বিওপির (বর্ডার অবজারবেশন পোস্ট) সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরে ভোর আনুমানিক ৪টার দিকে বিওপির ছয় সদস্যের একটি টহল দল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান শুরু করে।

অভিযানকালে সীমান্তের মেইন পিলার ১১৭৭/৭-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর খারনৈ এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ফেলে যাওয়া ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

৩১ বিজিবির পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা ভারতীয় মদ প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে।

সীমান্ত এলাকার স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও আকস্মিক অভিযান অব্যাহত থাকলে সীমান্তপথে মাদকের প্রবেশ ঠেকাতে তা কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে মাদকের বিস্তার থেকে তরুণ সমাজকে রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।