সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
কারামুক্তির পর সাংবাদিক আরাফাত সানিকে সংবর্ধনা, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

কারামুক্তির পর সাংবাদিক আরাফাত সানিকে সংবর্ধনা, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

 

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার)

মিথ্যা ও হয়রানিমূলক মামলায় কারাভোগের পর মুক্তি পাওয়া সাংবাদিক আরাফাত সানিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে টেকনাফ উপজেলা প্রেসক্লাব।

বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন দৈনিক বাংলাদেশ বুলেটিন-এর টেকনাফ প্রতিনিধি ও কক্সবাজার নিউজ (সিবিএন)-এর প্রতিনিধি সাংবাদিক আরাফাত সানির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় বক্তব্যে সভাপতি নুরুল হোসাইন বলেন, “সত্য ও ন্যায়ের পথ কখনো পরাজিত হয় না। মিথ্যা ও হয়রানিমূলক মামলার অবসান ঘটিয়ে আরাফাত সানির মুক্তি আমাদের জন্য স্বস্তি ও আনন্দের বিষয়। আমরা আশা করি, তিনি আগের মতোই সাহসিকতা, সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করে যাবেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম, সদস্য মো. কলিম, সোলতান আহমদ, এস. কে. জাফর, শিক্ষক মো. ইউনুছ, প্রবাসী মো. শরীফসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সবাই সাংবাদিক আরাফাত সানির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে সাংবাদিকদের স্বাধীন, নিরাপদ ও নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালনের উপযোগী পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।