সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
কালিহাতীতে আগস্টে ২৪ মোবাইল কোর্ট জরিমানা আদায় ১২ লাখ ৯ হাজার টাকা, কারাদণ্ড ৪৯ জনের

কালিহাতীতে আগস্টে ২৪ মোবাইল কোর্ট

জরিমানা আদায় ১২ লাখ ৯ হাজার টাকা, কারাদণ্ড ৪৯ জনের

গৌরাঙ্গ বিশ্বাস

বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে আগস্টজুড়ে আইন অমান্য, অনিয়ম ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল উপজেলা প্রশাসন। জনস্বার্থে পরিচালিত ধারাবাহিক অভিযানে এক মাসে ২৪টি মোবাইল কোর্ট বসিয়ে ৭৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় মোট ১২ লাখ ৯ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি বিভিন্ন অপরাধে ৪৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের আগস্ট মাসের কার্যক্রমের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, মাসের প্রথমার্ধে ১২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৩২টি মামলার নিষ্পত্তির মাধ্যমে ৭ লাখ ১৭ হাজার ১০০ টাকা জরিমানা আদায় এবং ২২ জনকে কারাদণ্ড দেওয়া হয়।

মাসের বাকি ১৫ দিনেও অভিযান থেমে থাকেনি। দ্বিতীয়ার্ধে আরও ১২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৪১টি মামলা নিষ্পত্তি করে ৪ লাখ ৯২ হাজার ৩৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সময়ে অপরাধের দায়ে ২৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ, বাল্যবিবাহ প্রতিরোধ, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ, জুয়া প্রতিরোধ, দণ্ডবিধি এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপনসহ বিভিন্ন আইনে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এর মধ্যে মাদকবিরোধী অভিযানেই ছিল সবচেয়ে বেশি কারাদণ্ডের ঘটনা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া ৪৮টি মামলায় ৪৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে প্রশাসনের পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।

এদিকে আগস্ট মাসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি মামলায় ৮০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বলেন, জনস্বার্থ রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মাদক, বাল্যবিবাহ, ভোক্তা অধিকার লঙ্ঘনসহ সমাজ ও জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলে—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

 

গৌরাঙ্গ বিশ্বাস

বিশেষ প্রতিনিধি:

01712720787