সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
কাশিয়ানীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডুডু খেলা অনুষ্ঠিত

কাশিয়ানীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডুডু খেলা অনুষ্ঠিত

 

দীপ চাঁদ বাওয়ালী, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টায় উপজেলার রাতইল ইউনিয়নের পরানপুর গ্রামে যুব সমাজের উদ্যোগে বিরাট এক ৮ দলীয় হা-ডুডু খেলার আয়োজন করা হয়।

 

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. ওসমান গনি মিনা

বিশেষ অতিথি- কাশিয়ানী উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক লালচান ফকির ও রাতইল ইউনিয়ন বিএনপি সভাপতি নান্নান খাকি, সাধারণ সম্পাদক ইমদাদ, ডেভিড সুরঞ্জন বিশ্বাস (সাবেক চেয়ারম্যান), ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ভুলু মোল্লা ও সাধারন সম্পাদক সবুজ মোল্লা, মো. শুভ মোল্লা, সুলতান মাহমুদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় তারা বলেন, আমাদের সমাজে খেলাধুলা একদম নাই বললেই চলে, আমরা মাদক এবং জুয়ায় অধিকাংশই আসক্ত। তাই এর থেকে প্রতিকার পেতে হলে অবশ্যই আমাদের সকলকেই খেলাধুলার আকৃষ্ট হতে হবে। তাহলে আমরা মাদক, জোয়া, মোবাইল ব্যাধি থেকে ইনশাআল্লাহ একদিন মুক্ত হব। খেলার আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং আগামীতেও যেন এ ধরনের ঐতিহ্যবাহী খেলা গুলো আয়োজন করা হয় সেই আশা রাখেন।

 

খেলাটি আনন্দঘন মধ্য দিয়ে অত্যন্ত সুশৃঙ্খলা ভাবে হাজারো দর্শকের মাঝে পরিচালিত হয়। প্রত্যেক দলে ৭জন করে খেলোয়ার অংশগ্রহণ করেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হয়। খেলায় প্রথম পুরস্কার ৩২ ইঞ্চি একটি এলইডি টেলিভিশন এবং দ্বিতীয় পুরস্কার একটি ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন।

 

খেলায় বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন মো. লালচান ফকির, মো. ভুলু মোল্লা, সবুজ মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।