সর্বশেষ
[ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ]
কাশিয়ানীতে সরকারি পুকুর পাড়ের গাছ বিক্রির অভিযোগ!

কাশিয়ানীতে সরকারি পুকুর পাড়ের গাছ বিক্রির অভিযোগ!

 

মানিক সিকদার (গোপালগঞ্জ বিশেষ প্রতিনিধি)…

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি খাস-পুকুরপাড়ের ১১টি মূল্যবান গাছ অনুমতি ছাড়াই বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।

 

কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল বড় মাঠ এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত সোহেল মোল্যা একই গ্রামের মৃত জিন্নাত আলী মোল্যার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, তারাইল বড় মাঠের পাশে অবস্থিত সরকারি খাস পুকুরপাড়ে দেবদারু, উড়িয়াম, কড়াই ও লাটিমসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১১টি গাছ ছিল। সরকারি অনুমতি ছাড়াই এসব গাছ একই গ্রামের রিপন শেখের কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে দেন সোহেল মোল্যা। বুধবার সকালে রিপন শেখ শ্রমিক নিয়ে গাছগুলো কাটতে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এ সময় স্থানীয়রা গাছ কাটায় বাধা দেন এবং উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান। পরে স্থানীয় তহশীলদার ঘটনাস্থলে গিয়ে কাটা গাছগুলো উদ্ধার করেন।

 

অভিযুক্ত সোহেল মোল্যার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি গাছ বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি পুকুরটি লিজ নিয়েছি। সরকারিভাবে নতুন করে গাছ লাগানো হবে বলে পুকুরপাড়ের আগাছা পরিষ্কার করতে বলা হয়েছে। কিন্তু রিপন বড় গাছ কেটে ফেলেছে।’

 

গাছের ক্রেতা রিপন শেখ বলেন, ‘আমি সোহেল মোল্যার কাছ থেকে ১১টি গাছ ২৫ হাজার টাকায় কিনেছি। শ্রমিক নিয়ে গাছ কাটতে এসেছি। ৭টি কাটার পর তহশীলদার এসে বাধা দিয়েছেন।’

 

ফুকরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘অনুমতি ছাড়া কারও গাছ কাটার এখতিয়ার নেই। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৭টি কাটা গাছ উদ্ধার করেছি। বাকি চারটি গাছ এখনও কাটা হয়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।’

 

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) আমাকে জানিয়েছেন। কাটা গাছগুলো ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে জব্দ করতে বলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’