সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
কাশিয়ানীর ভাটিয়াপাড়া গোল চত্বরে চারমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ৩

কাশিয়ানীর ভাটিয়াপাড়া গোল চত্বরে চারমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ৩

 

নিজস্ব প্রতিবেদক, কাশিয়ানী (গোপালগঞ্জ)

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে চারমুখী সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৩৫) নামের এক ইঞ্জিনচালিত ভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩ জন।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার চর-ভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘ইমাদ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ভাটিয়াপাড়া মোড়ে উল্টো পথে মোড় নিতে যায়। এ সময় বাসটি প্রথমে একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় কাভার্ডভ্যানটি সামনে দাঁড়িয়ে থাকা ‘দোলা পরিবহন’-এর একটি বাসের ওপর গিয়ে পড়ে এবং দোলা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি লোকাল বাসকে সজোরে আঘাত করে। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি দোলা পরিবহনের চাকার নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক শহিদুল ইসলামের করুণ মৃত্যু হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নৃপেন কুমার দাস জানান, “দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”