সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
কেএমপি কমিশনারের কঠোর বার্তা. দায়িত্বে অবহেলা নয়, সেবাই মূল লক্ষ্য. 

কেএমপি কমিশনারের কঠোর বার্তা. দায়িত্বে অবহেলা নয়, সেবাই মূল লক্ষ্য.

 

মোল্লা জাহাঙ্গীর আলম :

দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য, গাফিলতি বা অবহেলা বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার জনাব মো. সাজ্জাদুর রহমান। একইসাথে পেশাদারিত্ব, সততা ও জনগণের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

 

সোমবার (৩ আগস্ট ২০২৬) বিকাল ৪টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অপরাধ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

সভায় কমিশনার খুলনা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে টহল, গোয়েন্দা নজরদারি ও মাদক-সন্ত্রাস বিরোধী অভিযান আরও জোরদার করতে হবে।

 

ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, নগরীর ট্রাফিক ব্যবস্থাকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করতে হবে। যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং চালক-পথচারীদের সচেতনতা বৃদ্ধিতে ট্রাফিক পুলিশকে কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন।

 

কমিশনার সাজ্জাদুর রহমান আরও বলেন, “পুলিশ জনগণের বন্ধু। তাই সেবা প্রদানে কোনো হয়রানি নয়। সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। জনগণের প্রতি সম্মান ও মানবিক আচরণই হবে আমাদের প্রধান শক্তি।

 

সভায় উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স), জনাব এম. এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) ভারপ্রাপ্ত, ডিসি ট্রাফিক ও ডিসি প্রসিকিউশন পুলিশ সুপার কেএমপি”র শফিকুল ইসলাম “সহ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।