সর্বশেষ
[ নেত্রকোনায় দুই অটোরিকশাচালকের কোন্দল থামাতে গিয়ে যাত্রীর প্রাণহানি ] [ কেন্দুয়ায় নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ: প্রেমিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা ] [ সোমেশ্বরী নদীর বুকে ২৪ লাখ টাকায় কাঠের সেতু: ফিতা কেটে উদ্বোধন করল শিক্ষার্থীরা ] [ হার্টে ছিদ্র, মায়ের জন্য ৪ লাখ টাকা প্রয়োজন – রাস্তায় রাস্তায় ১০ টাকা ২০ টাকা করে চাইছে ছেলেটি* ] [ গোপালগঞ্জ আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন : ] [ মুকসুদপুরে সিসিডিবির উদ্যোগে ‘মাদককে না বলুন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ] [ টুঙ্গিপাড়ায় বর্ণি দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের শোডাউন ] [ বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপিত: নেত্রকোণার কুতুবপুরকে শিক্ষানগরী করার ঘোষণা ] [ গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ : ] [ মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন  ] [ মতলবে মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না, ধরিয়ে দিলে পুরস্কার: এমপি জালাল উদ্দিন ] [ নেত্রকোনায় ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবি ]
কেন্দুয়ায় নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ: প্রেমিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

কেন্দুয়ায় নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ: প্রেমিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

 

 

 

 

সৈয়দ সময় ,নেত্রকোনা :

 

 

 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণ করার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে প্রধান অভিযুক্ত প্রেমিকসহ তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

রবিবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পর তা নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বর্তমানে আসামিরা পলাতক থাকলেও তাদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত তিন আসামি হলেন,উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বাসিন্দা মো. শুভ (২৪), মো. নূরে আলম (৩৩) এবং শাহ আলম (৩১)। তাঁরা সবাই পরস্পরের প্রতিবেশী।

স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ওই শিক্ষার্থীর সঙ্গে প্রধান অভিযুক্ত শুভর প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার রাতে বাড়িতে বাবা না থাকার সুযোগকে কাজে লাগিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শুভ তাকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যান। এরপর অটোরিকশার জন্য অপেক্ষার বাহানা করে তাকে বাড়ির পেছনের একটি ফসলি জমিতে নিয়ে যাওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পূর্বপরিকল্পনা অনুযায়ী রাত সাড়ে ১০টার দিকে সেখানে উপস্থিত হন নূরে আলম ও শাহ আলম। এরপর শুভ ও শাহ আলম অটোরিকশা আনতে যাওয়ার কথা বলে ঘটনাস্থল থেকে সরে গেলে নূরে আলম ওই কিশোরীকে প্রাণনাশের ভয় দেখিয়ে প্রথম দফায় ধর্ষণ করেন।

কিছুক্ষণ পর শুভ ফিরে এসে তাকে ধর্ষণ করেন এবং নূরে আলমকে নিজের মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করার নির্দেশ দেন। পরবর্তীতে শাহ আলমও তাকে ধর্ষণ করেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে ১টা পর্যন্ত এই বর্বরোচিত ঘটনা ঘটে।

ঘটনার পর আসামিরা কিশোরীকে প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, বিষয়টি যেন কাউকে না জানানো হয়। এমনকি বাড়িতে ফিরে গেলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ও দেখানো হয়।

ভীতসন্ত্রস্ত ও মানসিকভাবে ভেঙে পড়া কিশোরী প্রথমে পাশের গ্রামের এক সহপাঠীর বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে অন্য একটি গ্রামের আরেক সহপাঠীর বাড়ির বারান্দায় পুরো রাত কাটিয়ে দেয় সে। পরদিন শনিবার সকাল ৭টার দিকে ওই সহপাঠীর পরিবারের লোকজন তাকে দেখতে পেয়ে তার স্বজনদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং ভুক্তভোগী পুরো ঘটনা খুলে বলে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে