সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
গণভোটের রায় মেনে নেওয়া, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মতলব উত্তরে জামায়াতের বিশাল র‍্যালি

গণভোটের রায় মেনে নেওয়া, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মতলব উত্তরে জামায়াতের বিশাল র‍্যালি

 

মোঃ মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণভোটের রায় মেনে নেওয়া, রাষ্ট্র সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এক বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেলে ছেংগারচর পৌরসভার ছেংগারচর বাজারে দলীয় নেতাকর্মীরা সমবেত হন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুরুজ প্লাজার সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন।

 

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মোবিন। তিনি তার বক্তব্যে গণভোটের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে তিনি একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার দেওয়ান এবং উপজেলা সেক্রেটারি মেহেদী হাসান নাজির।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম রবিউল আলম, সেক্রেটারি শাহজালাল প্রধান, মো. মাসুদ সরকার, জাহাঙ্গীর আলম, মো. লিটনসহ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।