সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ছাইম খান গোপালগঞ্জ প্রতিবেদক:

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল এলাকায় বনজ ও ফলজ বিভিন্ন প্রজাতির প্রায় দুই শতাধিক চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সঙ্গে শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নেতাকর্মীরা।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ জসিম উদ্দিন, এস এম গোলাম কিবরিয়া সাগর, আব্দুর রশিদ মল্লিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানো সম্ভব।

 

ভবিষ্যতেও মানুষের কল্যাণ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা জানান তারা।