সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার

গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার

 

 

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

 

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপালগঞ্জ কর্তৃক পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট সহ ০৪(চার) জন অনলাইন জুয়াড়ি গ্রেফতার করেছে।

 

গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশ জানান, গত রবিবার (৩০/০৮/২০২৬) ইং রাত আনুমানিক ২২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গোপালগঞ্জের একটি চৌকস টিম গোপালগঞ্জ সদর থানাধীন গোপালগঞ্জ পৌরসভাস্থ এফএনএফ শপিং মলের পিছনে জনৈক বদিউল ইসলাম ওরফে বদি এর বসত বাড়ির বসত ঘরের ভিতরে অভিযান করে কৌশলে পালানোর সময় আসামী ১। বদিউল ইসলাম বদি (৪৯), ২। মো: সাইফুর রহমান ওরফে সাইফুল ওরফে সাইদুল ওরফে জসিম (৪২), ৩। মো: ইমরান খান (৪৪) এবং ৪। মো: বিল্লাল বিশ্বাস (৩৮) এদের অনলাইন জুয়া অ্যাপস এর মাধ্যমে অনলাইনে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করেন। ডিবির টিম আটককৃত আসামীদের হেফাজত হতে ০৪(চার) জন আসামীর ব্যবহৃত মোট ০৪(চার)টি মোবাইল ফোন উদ্ধার করেন। আসামীদের উক্ত মোবাইল ফোন পর্যালোচনায় দেখেন, আসামী ১। বদিউল ইসলাম বদি (৪৯) এর মোবাইলে ২৩(তেইশ)টি, আসামী ২। মো: সাইফুর রহমান ওরফে সাইফুল ওরফে সাইদুল ওরফে জসিম (৪২) এর মোবাইলে ৬৪ (চৌষট্টি) টি, আসামী ৩। মো: ইমরান খান এর মোবাইলে ০৪(চার)টি এবং আসামী ৪। বিল্লাল বিশ্বাসের মোবাইলে ২২(বাইশ)টি অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল করা ছিলো। আসামীরা উক্ত অ্যাপসগুলো ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ অনলাইনে জুয়া খেলে আসতেছে। আসামীরা পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট এবং অনলাইন জুয়াড়ি । আটককৃত আসামীদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা রুজু করেন গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশ।