সর্বশেষ
[ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ]
গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক 

গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক

 

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:

 

গোপালগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ মাকসুদা (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল ১০ সেপ্টেম্বর বিকেলে মুকসুদপুর থানার টেকেরহাট উত্তরপাড় বাজার এলাকা থেকে তাঁকে হাতে নাতে আটক করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

পুলিশ ও ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল মুকসুদপুর সদর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিল। বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে টেকেরহাট উত্তরপাড় বাজার এলাকায় সন্দেহভাজন হিসেবে মাকসুদাকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর হেফাজত থেকে ৪টি নীল রঙের এয়ারটাইট পলিপ্যাকে সংরক্ষিত মোট ৮০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিজিটাল পরিমাপক যন্ত্রে ওজন করে উদ্ধার করা ইয়াবার মোট ওজন পাওয়া যায় ৮০ গ্রাম।

গ্রেপ্তারকৃত মাকসুদা মুকসুদপুর উপজেলার হরিশ্চর গ্রামের মৃত আমির কাজীর মেয়ে এবং আবু বক্করের স্ত্রী।

জেলা গোয়েন্দা শাখা জানায়, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে ডিবি পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহতি থাকবে।