সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
গোপালগঞ্জে র‍্যাব পরিচয়ে বিকাশ কর্মীর থেকে দুই লাখ টাকা ছিনতাই অভিযোগ 

গোপালগঞ্জে র‍্যাব পরিচয়ে বিকাশ কর্মীর থেকে দুই লাখ টাকা ছিনতাই অভিযোগ

 

লুৎফর সিকদার

(গোপালগঞ্জ প্রতিনিধি):

 

গোপালগঞ্জে র‍্যাব সদস্য পরিচয়ে বিকাশের এক ডিস্ট্রিবিউশন সেলস অফিসারকে (ডিএসও) প্রাইভেটকারে তুলে নেওয়া এবং তাঁর কাছ থেকে প্রতিষ্ঠানের দুই লাখ টাকা ও দুটি মুঠোফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঐ কর্মীকে গাড়িতে নিয়ে চোখ বেঁধে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আজ বুধবার (২ রা সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ করেন বিকাশের ডিস্ট্রিবিউশন সেলস সুপারভাইজার মো: হাচিবুর রহমান। অভিযোগে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, বুধবার সকাল অনুমানিক সোয়া ১০টার দিকে ডিএসও সামিউল ইসলাম গোপালগঞ্জের পূর্বালী ব্যাংক পিএলসি থেকে প্রতিষ্ঠানের দুই লাখ টাকা সংগ্রহ করেন। এর পর মোটরসাইকেলে করে অফিসে ফেরার পথে সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে সদর উপজেলার হরিদাসপুর ফকিরকান্দি এলাকায় একটি সাদা রঙের প্রাইভেটকার তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে।

হাচিবুর রহমানের অভিযোগ, প্রাইভেটকার থেকে র‍্যাবের পোশাক পরা চার থেকে পাঁচজন ব্যক্তি নেমে নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দেন। তাঁরা সামিউল ইসলামের দিকে পিস্তল তাক করে ভয় দেখায়। পরে তাঁর হাতে হাতকড়া পরিয়ে জোর করে গাড়িতে তুলে নেওয়া যায়।

অভিযোগে আরও বলা হয়েছে, গাড়ির ভেতরে সামিউলের চোখ লাল গামছা দিয়ে বেঁধে মারধর করা হয়। এক পর্যায়ে তাঁর কাছে গচ্ছিত থাকা টাকা ও মালামাল দিতে বলা হয়। পরে তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ নিয়ে নেওয়া হয়। ওই ব্যাগে প্রতিষ্ঠানের দুই লাখ টাকা ও একটি Oppo Reno 6 মুঠোফোন ছিল বলে অভিযোগে উল্লেখ করা করে।

এ ছাড়া আরেকটি Realme Hot 60x মুঠোফোনও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। দুটি মুঠোফোনের আনুমানিক মূল্য যথাক্রমে ৩২ হাজার ও ১৫ হাজার টাকা বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

পরে সামিউল ইসলামকে চোখ ও হাত বাঁধা অবস্থায় গোপালগঞ্জ সদর উপজেলার কাশিয়ানী ইউনিয়নের কংশুর এলাকার বাসস্ট্যান্ডের কাছে সড়কে ফেলে রেখে অভিযুক্ত ব্যক্তিরা দ্রুত চলে যান বলে অভিযোগ করা হয়।

ঘটনার পর বিকাশের আরেক ডিএসও রাজু বিশ্বাস বিষয়টি অফিসে জানান। পরবর্তীতে সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সামিউলকে খোঁজা খুঁজি করে। দুপুরের দিকে তিনি অফিসে ফিরে সহকর্মীদের কাছে ঘটনার বিস্তারিত জানান।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গোপালগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে গোপালগঞ্জ সদর থানার পুলিশের বক্তব্য পাওয়া যায় নাই। পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।