সর্বশেষ
[ নেত্রকোনায় দুই অটোরিকশাচালকের কোন্দল থামাতে গিয়ে যাত্রীর প্রাণহানি ] [ কেন্দুয়ায় নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ: প্রেমিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা ] [ সোমেশ্বরী নদীর বুকে ২৪ লাখ টাকায় কাঠের সেতু: ফিতা কেটে উদ্বোধন করল শিক্ষার্থীরা ] [ হার্টে ছিদ্র, মায়ের জন্য ৪ লাখ টাকা প্রয়োজন – রাস্তায় রাস্তায় ১০ টাকা ২০ টাকা করে চাইছে ছেলেটি* ] [ গোপালগঞ্জ আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন : ] [ মুকসুদপুরে সিসিডিবির উদ্যোগে ‘মাদককে না বলুন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ] [ টুঙ্গিপাড়ায় বর্ণি দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের শোডাউন ] [ বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপিত: নেত্রকোণার কুতুবপুরকে শিক্ষানগরী করার ঘোষণা ] [ গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ : ] [ মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন  ] [ মতলবে মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না, ধরিয়ে দিলে পুরস্কার: এমপি জালাল উদ্দিন ] [ নেত্রকোনায় ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবি ]
গোপালগঞ্জ আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন :

গোপালগঞ্জ আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন :

 

সাইফুল ইসলাম

স্টাফ রিপোর্টার

১৫ নভেম্বর ২০২৬

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দলীয় কার্যালয়কে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার বিভিন্ন বাজারে দুই দিনের ব্যবধানে এসব হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

 

রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার পাটগাতি বাজারে বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। হামলার সময় কার্যালয়ের বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।

 

এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নিলফা বাজারেও বিএনপির একটি কার্যালয়ে হামলা চালানো হয়। সেখানে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয়ের পাশাপাশি আশপাশের কয়েকটি দোকানেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিলফা বাজারে হামলার পর দুর্বৃত্তরা বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। একপর্যায়ে নিলফা বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে পাটগাতি-গোপালগঞ্জ সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।

 

রোববার দুপুরে পাটগাতি বাজারে ফের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা চোখে পড়েনি।

 

পরপর দুই দিনের এসব ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ, হতাহতের তথ্য কিংবা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।