সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত “

“গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ”

লুৎফর সিকদার, গোপালগঞ্জ:

(১৮ অক্টোবর) গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ। এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা মহোদয়।

 

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, বিদ্যুৎ ও জনসেবামূলক কার্যক্রমের মানোন্নয়নসহ নিরাপত্তা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

 

সভায় সংশ্লিষ্ট দপ্তরসমূহের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, বিদ্যমান সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি উন্নয়ন প্রকল্পসমূহের যথাসময়ে বাস্তবায়ন এবং সরকারি সেবার কার্যকারিতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সমন্বিত উদ্যোগ, কার্যকর পরিকল্পনা ও সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ,উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব গোপালগঞ্জ গড়ে তোলাই এ সভার মূল লক্ষ্য।

 

এ সময় গোপালগঞ্জ জেলার সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।