সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
গোরস্থানের আধিপত্যের দ্বন্দ্বে কলমাকান্দায় রণক্ষেত্র: শতাধিক আহত, ভাঙচুর-লুটপাটে আতঙ্ক

গোরস্থানের আধিপত্যের দ্বন্দ্বে কলমাকান্দায় রণক্ষেত্র: শতাধিক আহত, ভাঙচুর-লুটপাটে আতঙ্ক

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে পুরোনো একটি গোরস্থানের নিয়ন্ত্রণ ও সেখানে দোকান নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ১২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অর্ধশতাধিক বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আমগড়া, পুলিয়া ও পানেশ্বর পাড়ার মধ্যবর্তী প্রায় ১৮ কাঠা আয়তনের একটি পুরোনো গোরস্থানকে ঘিরে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি গোরস্থানের সড়কসংলগ্ন অংশে কয়েকটি দোকান নির্মাণের উদ্যোগ নেওয়া হলে বিরোধ নতুন করে তীব্র হয়। পানেশ্বর পাড়ার বাসিন্দাদের দাবি, এটি ওয়াকফকৃত সম্পত্তি হওয়ায় সেখানে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না।

বিরোধ মীমাংসায় প্রায় ১৫ দিন আগে ইউনিয়ন পরিষদের উদ্যোগে সালিশ অনুষ্ঠিত হলেও সমাধান হয়নি। শুক্রবার সকালে গোরস্থানে ব্যানার টানানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে শত শত মানুষ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সংঘর্ষের সময় উভয় পক্ষই ব্যাপক তাণ্ডব চালায়। বাড়িঘর, দোকানপাট, গরুর খামার ও একটি বিয়ের বাড়ির গেট ভাঙচুর করা হয়। পানেশ্বর পাড়ার বাসিন্দাদের অভিযোগ, হামলাকারীরা প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

সংঘর্ষে আহতদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পানেশ্বর পাড়ার বাসিন্দারা দাবি করেন, তাদের পূর্বপুরুষরা ৮০ থেকে ৯০ বছর ধরে গোরস্থানটির দেখভাল করে আসছেন এবং এটি সংক্রান্ত বৈধ দলিল তাদের কাছে রয়েছে। অন্যদিকে আমগড়া গ্রামের প্রতিনিধিরা অভিযোগ অস্বীকার করে বলেন, গোরস্থানের ব্যবহার ও নিয়ন্ত্রণ নিয়েই সংঘর্ষের সূত্রপাত হয়েছে এবং তাদের পক্ষেরও বহু মানুষ আহত হয়েছেন।