সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
গ্যাস সংকটের প্রতিবাদে নেত্রকোনায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

গ্যাস সংকটের প্রতিবাদে নেত্রকোনায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল এবং লাগামহীন দ্রব্যমূল্যের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট। দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন জোটের নেতারা।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে শহরের কুরপাড় এলাকায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ের সামনে থেকে ১১ দলীয় জোটের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত তিন মাসে গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া সব ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল গণশুনানির মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। একই সঙ্গে এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

নেতারা আরও বলেন, ডিমান্ড চার্জসহ অতিরিক্ত আদায় করা অর্থ কোনো আবেদন ছাড়াই গ্রাহকদের ফেরত দিতে হবে। পাশাপাশি গ্যাস সরবরাহ না থাকলে সেই সময়ের জন্য কোনো ধরনের বিল আদায় করা যাবে না এমন নীতি কার্যকর করারও দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। তাই বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

বক্তারা সতর্ক করে বলেন, উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন ১১ দলীয় জোটের নেতারা।

জোটের পক্ষ থেকে জানানো হয়, একই দাবিতে নেত্রকোনা জেলার ১০টি উপজেলাতেও পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।