সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
গ্রাম্য সালিশের পর থানায় মামলা, কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

গ্রাম্য সালিশের পর থানায় মামলা, কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

নেত্রকোনায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে সামাজিক মাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অভিযোগটি প্রথমে গ্রাম্য সালিশে নিষ্পত্তির চেষ্টা হলেও পরে ভুক্তভোগীর বাবা নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মঙ্গলবার রাতে স্কুলছাত্রীর বাবা মামলাটি দায়ের করেন। অভিযুক্ত রিপন মিয়া নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি কাঠমিস্ত্রি হলেও সামাজিক মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত।

এর আগে সোমবার সন্ধ্যায় দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নন্দুরা বাজারে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অভিযোগটি নিয়ে একটি গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়। সেখানে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমানের নেতৃত্বে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সালিশে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয় বলে স্থানীয়রা জানান।

ধর্ষণের মতো গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগ গ্রাম্য সালিশে নিষ্পত্তির উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল। তাদের মতে, এ ধরনের অভিযোগের বিচার আদালতের মাধ্যমেই হওয়া উচিত।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কয়েক মাস ধরে রিপন মিয়া কিশোরীর সঙ্গে যোগাযোগ রাখতেন। পরে আর্থিক প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলেন এবং গত বৃহস্পতিবার রাতে বাড়ির পেছনে নিয়ে তাকে ধর্ষণ করেন। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনাটি দেখে ফেলেন এমন দুজনকে ৫০ হাজার টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ারও চেষ্টা করা হয়।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সালিশ চলাকালে রিপন মিয়াকে বলতে শোনা যায়, “আমার দোষ থাকলেও আছে, না থাকলেও আমি সবার সিদ্ধান্ত মেনে নেব।” ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান বলেন, ভুক্তভোগী পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে এলাকাবাসী সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছিলেন। তবে তিনি দাবি করেন, তাদের কাছে ঘটনাটি জোরপূর্বক ধর্ষণ বলে প্রতীয়মান হয়নি।

ঘটনার পর থেকে অভিযুক্ত রিপন মিয়া পলাতক রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে রিপন মিয়ার স্ত্রী চম্পা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, ভুক্তভোগী কিশোরীর তাদের বাসায় নিয়মিত যাতায়াত ছিল, কিন্তু অভিযোগে বর্ণিত কোনো ঘটনা ঘটেনি। তার দাবি, ঈর্ষান্বিত একটি মহল তার স্বামীকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, “মঙ্গলবার রাতে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”