সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
জনকল্যাণেই রাজনীতির মূল সার্থকতা: কলমাকান্দায় চক্ষু শিবির পরিদর্শনে ডেপুটি স্পিকার

জনকল্যাণেই রাজনীতির মূল সার্থকতা: কলমাকান্দায় চক্ষু শিবির পরিদর্শনে ডেপুটি স্পিকার

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

রাজনীতির মূল লক্ষ্য জনকল্যাণ এই বার্তাকে সামনে রেখে সুবিধাবঞ্চিত হাজারো মানুষের চোখের আলো ফেরাতে নেত্রকোনার কলমাকান্দায় আয়োজিত হলো বিনামূল্যে চক্ষু শিবির। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রাক-চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

গতানুগতিক রাজনৈতিক ধারার বাইরে গিয়ে উপস্থিত চিকিৎসাপ্রার্থী, স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের উদ্দেশে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “চিকিৎসাসেবা বা এই ধরনের হেলথ ক্যাম্প কোনো নির্বাচনী সুবিধার বিষয় নয়। আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি। মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও উল্লেখ করেন, গত দুই বছর ধরে প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা এ মানবিক কার্যক্রম চালিয়ে আসছেন এবং এবার এটি তৃতীয় বছরে পদার্পণ করেছে। গত ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে এ সেবা আরও ব্যাপকভাবে দুর্গাপুর, নাজিরপুর, লেঙ্গুরা, গাওকান্দিয়াসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছে।

চিকিৎসা থেকে বিনামূল্যে ছানি অপারেশন:

চক্ষু শিবিরে শুধু পরামর্শ বা ব্যবস্থাপত্র দেওয়াতেই সীমাবদ্ধ থাকছে না কার্যক্রম। ব্যারিস্টার কায়সার কামাল জানান, গত বছর কলমাকান্দা ও দুর্গাপুর মিলে প্রায় সাড়ে ছয় হাজার রোগীকে সেবা দেওয়া হয় এবং এর মধ্যে প্রায় দুই হাজার রোগীর চোখের ছানি সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হয়েছে।

এবারের ধারাবাহিকতায় যেসব রোগীর ছানি অপারেশনের প্রয়োজন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। আয়োজকদের নিজস্ব ব্যবস্থাপনায় রোগীদের কলমাকান্দা থেকে ময়মনসিংহে নিয়ে যাওয়া হবে। সেখানে দুই থেকে তিন দিন অবস্থান, উন্নত অপারেশন, খাবার এবং চিকিৎসা শেষে নিরাপদে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার পুরো খরচই বহন করবে আয়োজক কমিটি।

 

 

চিকিৎসাপ্রার্থী মানুষদের অধিকারের কথা স্মরণ করে তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আজ যারা সেবা নিতে এসেছেন, আমি তাদের দরিদ্র বলব না তারা সুযোগবঞ্চিত ও অসহায়। কেবল সরকারের পক্ষে একা সব দূর করা সম্ভব নয়। সমাজের বিত্তবানরা যদি নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসেন, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

জনপ্রতিনিধি হিসেবে নিজের ওয়াদা পূরণের দৃঢ়তা ব্যক্ত করে তিনি বলেন, “এলাকার মানুষ আমাকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন। নির্বাচনের আগে দেওয়া কথা অনুযায়ী তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকাই আমার মূল লক্ষ্য।”

দিনভর চলে প্রবীণ ও সুবিধাবঞ্চিত মানুষদের এ চিকিৎসাসেবা প্রদান। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষের উপস্থিতিতে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠটি আস্থার মিলনমেলায় পরিণত হয়। সুশৃঙ্খলভাবে এ কার্যক্রম পরিচালনা করায় স্থানীয় বিএনপি, এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও কর্মরত সংবাদকর্মীদের ধন্যবাদ জানান ডেপুটি স্পিকার।