সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
জাহাজে লস্করকে “মারার অধিকার আছে” বললেন মাস্টার মানিক, জীবনের ঝুঁকিতে ইব্রাহিম হাওলাদার* জাহাজে লস্করকে “মারার অধিকার আছে” বললেন মাস্টার মানিক, জীবনের ঝুঁকিতে ইব্রাহিম হাওলাদার*

*জাহাজে লস্করকে “মারার অধিকার আছে” বললেন মাস্টার মানিক, জীবনের ঝুঁকিতে ইব্রাহিম হাওলাদার*

 

_স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহিম হাওলাদার | ২১-০৮-২০২৬ | চট্টগ্রাম_

 

জাহাজের লস্কর মোঃ ইব্রাহিম হাওলাদার এখন চরম ঝুঁকির মুখে আছেন। যেকোনো সময় মাস্টার তাকে কালো থাবা দিতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

 

আজ ২১-০৮-২০২৬ তারিখে তার রান্নার দায়িত্ব ছিল। তিনি এক মাস ধরে রান্না করছেন। আজ সকালে কচুর ছড়া রান্না করায় মিথ্যা অপবাদ দিয়ে তাকে হেনস্থার শিকার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

অভিযুক্ত ব্যক্তি হলেন *এম.টি কুনিয়া মারুফ জাহাজের বড় মাস্টার মানিক।* তার আচার-আচরণ নিয়ে জাহাজের ভিতরে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

 

লস্কর ইব্রাহিম হাওলাদার জানান, “সে আমাকে বলে – ওকে মারার অধিকার আছে। আমার প্রশ্ন, এত বড় দায়িত্ব কে দিয়েছে? যেকোনো সময় এখন সে আমাকে মেরে ফেলতে পারে। জাহাজ চলাকালীন সময় সে আমাকে জাহাজের পিছন থেকে ফেলে দিতে পারে। এ নিয়ে কর্মকর্তাদের কোন ভূমিকা দেখছি না।”

 

তিনি বলেন, “আমি কর্ম করে খাই, আমি কোনো কাজকে ছোট মনে করি না। আমি এই জাহাজ থেকে মনে করি অনেক লস্করই হয়রানির শিকার হচ্ছে। দেখা গেছে কোন কোন জাহাজে লোক কম থাকার কারণে লস্করদের অমানবিক চাপের উপর রাখে মাস্টাররা।”

 

তিনি চট্টগ্রাম বাংলাদেশ লাইটার শ্রমিক লীগের সভাপতি সহ সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আপনারা তদন্ত বসিয়ে লস্করদের পাশে থাকেন। মাস্টার কর্মকর্তারা যারা আছে তারা নিজেদের অনেক বড় কর্মকর্তা মনে করে।”

 

তিনি চাঁদপুরের আল-বাকারা জাহাজের ঘটনার কথা স্মরণ করে বলেন, “চাঁদপুরে আল-বাকারা জাহাজে একজন লস্কর কিভাবে সাতজনকে খুন করলো – এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এর কারণ এরাই ছোট স্টাফদের সাথে আচরণ ভালো করে না।”

 

তবে তিনি বলেন, “এম.টি কুনিয়া মারুফের জাহাজে বড় মাস্টারের কথা বলা যাচ্ছে না, কিন্তু এই মানিক মাস্টারের আচার-আচরণ মোটেও সুন্দর না।”তিনি কিন্তু জায়গায় খাড়াইয়া পোল্টি নিতে পারে

 

“আমি একজন লস্কর হয়ে এই ডিপার্টমেন্টের জন্য গর্ব করি। ভাই, এই নিউজটি অবশ্যই শেয়ার করে দেবেন যেন সকল নৌ-শ্রমিক দেখতে পায়।”

 

এ বিষয়ে জাহাজের লস্করদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। লস্করদের গায়ে হাত তোলার অধিকার কারো নেই।