সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না*

জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না*

 

*স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহিম হাওলাদার | গাজীপুর*

 

৫ই আগস্টের জুলাই আন্দোলনের এক বীর যোদ্ধা আজ অসুস্থ হয়ে মেডিকেলের বেডের উপর শুয়ে আছে। একটি পা হারিয়ে এখন নিঃস্ব তিনি।

 

গাজীপুরের শ্রীপুরে তার বাড়ি। কিন্তু আজ তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই।

 

ভুক্তভোগী জুলাই যোদ্ধা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আজ আমার টাকা নেই, পয়সা নেই। কেউ আমার পাশে দাঁড়াচ্ছে না। আমার ছেলে সন্তান নিয়ে অনটনের ভিতর আছি। ভাত খেতে আমার কষ্ট হচ্ছে। গরিব বলে আমাকে কেউ মূল্যায়ন করছে না।”

 

তিনি আরও বলেন, “৫ই আগস্ট আমি দেশের জন্য রক্ত দিয়েছি, পা হারিয়েছি। আজ যখন আমি অসুস্থ, তখন গণ্যমান্য ব্যক্তিরা কেউ আমার খোঁজ নিচ্ছে না। তাদের চোখে পড়ে না আমার কষ্ট।”

 

স্থানীয়রা জানান, জুলাই আন্দোলনে গুরুতর আহত হয়ে তার একটি পা কেটে ফেলতে হয়েছে। এরপর থেকে তিনি কর্মক্ষমতা হারিয়ে পরিবার নিয়ে চরম অর্থকষ্টে দিন পার করছেন। চিকিৎসার টাকা নেই, সংসার চালানোর টাকা নেই।

 

এলাকাবাসীর দাবি, এই জুলাই যোদ্ধার পাশে যেন প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দাঁড়ান। তার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারি সহায়তা অত্যন্ত জরুরি।

 

একজন বীর যোদ্ধা কি এভাবেই অবহেলায় হাসপাতালের বেডে পড়ে থাকবে? প্রশ্ন আজ সচেতন মহলের।