সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
ঝুম বৃষ্টিতেও থামেনি শ্রদ্ধার স্রোত, নেত্রকোনার জুলাই স্মৃতিস্তম্ভে জনতার ঢল

ঝুম বৃষ্টিতেও থামেনি শ্রদ্ধার স্রোত, নেত্রকোনার জুলাই স্মৃতিস্তম্ভে জনতার ঢল

 

সৈয়দ সময়, নেত্রকোনা :

 

অবিরাম বৃষ্টি আর বৈরী আবহাওয়াকেও হার মানিয়ে নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে নেমেছিল মানুষের ঢল। ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা।

সকাল ৭টা ৫৯ মিনিটে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর সকাল ৯টায় শহরের জয়ের বাজার মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। টানা বৃষ্টির মধ্যেও ছাতা হাতে স্মৃতিস্তম্ভে উপস্থিত হন প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু এবং পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মোনাজাতে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত চেতনা ধারণ করে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা, স্মৃতিচারণ, দোয়া মাহফিল ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের অনুপ্রেরণা। সেই চেতনাকে ধারণ করে তরুণ প্রজন্মকে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বানও জানানো হয়।

বৃষ্টি ভেজা দিনেও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শ্রদ্ধা নিবেদন নেত্রকোনায় এবারের জুলাই গণঅভ্যুত্থান দিবসকে দিয়েছে ভিন্নমাত্রা। আনুষ্ঠানিকতার গণ্ডি ছাড়িয়ে দিবসটি পরিণত হয় শহীদদের আত্মত্যাগ স্মরণ, জাতীয় ঐক্য এবং দেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার এক আবেগঘন আয়োজনে।