সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
টুঙ্গিপাড়ায় সাব-পোস্টমাস্টারের অনিয়মিত উপস্থিতির অভিযোগ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

টুঙ্গিপাড়ায় সাব-পোস্টমাস্টারের অনিয়মিত উপস্থিতির অভিযোগ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

 

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী সাব-পোস্ট অফিসের সাব-পোস্টমাস্টার ফাইজুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকা এবং অফিস সময় শেষ হওয়ার আগেই কর্মস্থল ত্যাগের অভিযোগ উঠেছে। এ কারণে ডাক বিভাগের বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

 

স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দাবি, সাব-পোস্টমাস্টারকে নিয়মিত অফিসে না পাওয়ায় রেভিনিউ স্ট্যাম্প কেনা, চিঠিপত্র আদান-প্রদান, ডাক জীবনবীমা, ডিপিএস ও সঞ্চয়পত্র সংক্রান্ত তথ্য নিতে আগ্রহীদের সমস্যায় পড়তে হচ্ছে। অনেকেই প্রয়োজনীয় সেবা পেতে প্রায় ২-৩ কিলোমিটার দূরে টুঙ্গিপাড়া প্রধান ডাকঘরে যেতে বাধ্য হচ্ছেন।

 

অভিযোগ রয়েছে, সাব-পোস্টমাস্টার কর্মস্থলে না থাকলে অফিসের অন্য কর্মচারীরাও বিভিন্ন প্রয়োজনে বাইরে চলে যান। এতে কখনো কখনো অফিস কার্যক্রমও ব্যাহত হয় বলে স্থানীয়দের দাবি।

 

গত ১৯ আগস্ট সকাল ১০টা, ২০ আগস্ট দুপুর ১২টা এবং ২৩ আগস্ট দুপুর ১টার দিকে পাটগাতী সাব-পোস্ট অফিসে গিয়ে সাব-পোস্টমাস্টার ফাইজুল ইসলাম তালুকদারকে পাওয়া যায়নি। ২৩ আগস্ট অফিসে গিয়ে দেখা যায়, দরজা আংশিক বন্ধ। এ সময় সেখানে থাকা কর্মচারী আজহার গাজী জানান, সাব-পোস্টমাস্টার ছুটিতে আছেন।

 

পরে ফাইজুল ইসলাম তালুকদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এক আত্মীয় অসুস্থ হওয়ায় কিছু সময় আগে অফিস থেকে বের হয়েছেন। প্রায় এক ঘণ্টার মধ্যে তিনি কর্মস্থলে ফিরে আসবেন বলেও জানান।

 

পাটগাতী সাব-পোস্ট অফিসের পাশের এক ব্যবসায়ী আবদুল্লাহ বলেন, ফাইজুল ইসলাম যোগদানের পর তার সঙ্গে মাত্র একদিন দেখা হয়েছে। তার ভাষ্য, সাব-পোস্টমাস্টারকে না পেয়ে অনেক সেবাগ্রহীতাকে ফিরে যেতে দেখেছেন। অফিসের কর্মচারীরাও বিভিন্ন সময় উপজেলা কার্যালয়ে যাওয়ার কথা বলে বাইরে চলে যান বলে তিনি জানান।

 

পাটগাতী বাজারের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী মোহাম্মাদ বলেন, অফিসের অন্যান্য কর্মীরা নির্ধারিত সময়ে আসলেও সাব-পোস্টমাস্টারকে সাধারণত সকাল ১০টার পর আসতে এবং বিকেল ৩টার আগেই চলে যেতে দেখা যায়।

 

স্থানীয় কয়েকটি ব্যাংকের কর্মকর্তারাও একই ধরনের অভিযোগ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাংক কর্মকর্তা বলেন, পাটগাতী সাব-পোস্ট অফিসে রেভিনিউ স্ট্যাম্প কিনতে গিয়ে অনেক সময় সাব-পোস্টমাস্টারকে পাওয়া যায় না। ফলে অপেক্ষা না করে টুঙ্গিপাড়া প্রধান ডাকঘর থেকে স্ট্যাম্প সংগ্রহের জন্য কর্মী পাঠাতে হয়।

 

এদিকে পাটগাতী ও আশপাশের এলাকার কয়েকজন বাসিন্দা জানান, পোস্ট অফিসে সঞ্চয়পত্র, ডিপিএস, ডাক জীবনবীমা ও অন্যান্য আর্থিক সেবা সম্পর্কে জানতে তারা একাধিকবার অফিসে গিয়েছেন। কিন্তু দায়িত্বশীল কর্মকর্তাকে না পাওয়ায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেননি।

 

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পাটগাতী সাব-পোস্ট অফিসের সাব-পোস্টমাস্টার ফাইজুল ইসলাম তালুকদার। তিনি বলেন, তার দায়িত্ব পালনের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা। যাতায়াতের সময় কখনো গাড়ি না পাওয়ায় কিছুটা দেরি হতে পারে। তার কাছ থেকে সেবা না পেয়ে কেউ ফিরে গেছেন—এমন প্রমাণ দেখাতে হবে বলেও দাবি করেন তিনি। রেভিনিউ স্ট্যাম্পের জন্য সবাইকে তার কাছ থেকেই কিনতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

 

অভিযোগের বিষয়ে ফরিদপুর ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল কার্যালয়ের পরিদর্শক (প্রশাসন) রোকন কাজী বলেন, বিষয়টি ডেপুটি পোস্ট মাস্টার জেনারেলকে অবহিত করা হবে। পরবর্তীতে তার নির্দেশনা অনুযায়ী অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

স্থানীয়দের প্রত্যাশা, পাটগাতী সাব-পোস্ট অফিসে নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করে ডাক বিভাগের সেবাগুলো নির্বিঘ্নে পাওয়ার ব্যবস্থা করা হবে।