সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় নিহত বৃদ্ধা নারী

ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় নিহত বৃদ্ধা নারী

 

রাকিব শেখ, কাশিয়ানী প্রতিনিধি:

 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুর বাজার সংলগ্নে সড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় নিহত হলেন, রাহিলা বেগম (৭৩) এক বৃধা নারী।

 

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুমানিক ১০টায় মহাসড়কের উপরে পড়ে থাকতে দেখা যায় এক বৃদ্ধা মহিলাকে। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

 

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর নৃপেন কুমার দাশ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমার টিম নিয়ে ঘটনা স্থলে যাই। সেখান থেকে ভিকটিমকে উদ্ধার করে কাশিয়ানী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, নিহত রাহিলা বেগমের ছেলে সেলিম শেখ (৪৪) বিনা ময়নাতদন্ত আবেদনের প্রেক্ষিতে তার পরিবারের জিম্মায় লাশ প্রদান করা হয়। পরবর্তী আইনানুগত ব্যবস্থা চলমান রয়েছে।

 

নিহত রাহিলা বেগমের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার রামেশ্বরপুর গ্রামে।