সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’-র নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি জারি করা এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’-র নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি জারি করা এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

​স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এবং ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান বরাবর প্রেরিত ওই চিঠিতে জানানো হয়, কতৃপক্ষের নির্দেশক্রমে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে এই হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব অর্পণ করা হলো।

​রাজনৈতিক ও দলীয় সূত্র জানায়, বর্তমান সংসদ সদস্য মির্জা আব্বাস বিগত বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটছে এবং তিনি ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন।

 

​এর আগে চলতি বছরের মার্চ মাসের ১১ তারিখে রাজধানীর শাহজাহানপুরে নিজের বাসভবনে ইফতারের ঠিক আগমুহূর্তে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে দেশের প্রখ্যাত স্নায়ু বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

 

পরবর্তীতে শারীরিক পরিস্থিতির আরও অবনতি ঘটলে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার কিছুটা উন্নতি হলেও পরবর্তীতে উন্নত ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশনের উদ্দেশ্যে ১৩ এপ্রিল তাকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তরিত করা হয় এবং বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।