সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
তদন্ত ছাড়াই ঢালাও মামলা, নির্বাচন কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন কলমাকান্দায় জালিয়াতি করে রোহিঙ্গাদের এনআইডি প্রদান: ভুক্তভোগীদের আসামির তালিকায় ঠেলে দায় এড়ানোর চেষ্টা

তদন্ত ছাড়াই ঢালাও মামলা, নির্বাচন কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন

কলমাকান্দায় জালিয়াতি করে রোহিঙ্গাদের এনআইডি প্রদান: ভুক্তভোগীদের আসামির তালিকায় ঠেলে দায় এড়ানোর চেষ্টা

 

 

সৈয়দ সময় ,নেত্রকোনা:

 

 

 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসে নজিরবিহীন অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে দুই রোহিঙ্গা নাগরিকের হাতে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তুলে দেওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করে নিরপরাধ ভুক্তভোগী ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে কোনো রকম প্রাথমিক তদন্ত ছাড়াই ঢালাও মামলা দায়েরের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমানের বিরুদ্ধে।

বিষয়টি সামনে আসার পর জেলা নির্বাচন কর্মকর্তা খোদ উপজেলা নির্বাচন কর্মকর্তার দায় এবং উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।

জাল নথি ও সার্ভার জালিয়াতি

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংছাতি ইউনিয়নের শান্তিনগর গ্রামের বাসিন্দা ওমর আলীকে বাবা সাজিয়ে তার এনআইডি ব্যবহার করে ‘নূর হালিমা’ নামের এক রোহিঙ্গা নারীকে এনআইডি দেওয়া হয়। একইভাবে একই গ্রামের মোকসেদ আলীকে বাবা দেখিয়ে ‘মুজিবুর রহমান’ নামের আরেক রোহিঙ্গার নামে এনআইডি তৈরি করা হয়। গত ১১ আগস্ট নূর হালিমার এনআইডি হস্তান্তর করা হলেও মুজিবুর রহমানের তথ্যটি এখনো সার্ভারে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

রংছাতি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল জানান, যে তথ্যের ভিত্তিতে এনআইডি তৈরি করা হয়েছে, সেই জন্মনিবন্ধনগুলো সম্পূর্ণ ভুয়া এবং তাদের ইউনিয়ন পরিষদের সার্ভারে এর কোনো অস্তিত্ব নেই। সনদে থাকা স্বাক্ষরও তার নয়। নিজের দাপ্তরিক ব্যর্থতা ঢাকতেই নির্বাচন কর্মকর্তা অন্যায়ভাবে স্থানীয় প্রতিনিধি ও নিরপরাধ গ্রামের মানুষকে বলির পাঠা বানিয়েছেন বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগী নিজেই আসামি

অভিযোগ উঠেছে, ভুক্তভোগী ওমর আলীর ছেলে শামীম তার ছোট ভাইয়ের ভোটার নিবন্ধনের জন্য কয়েক মাস আগে যেসব পারিবারিক কাগজপত্র নির্বাচন অফিসে জমা দিয়েছিলেন, সেই মূল কাগজপত্র ব্যবহার করেই রোহিঙ্গাদের ভোটার করা হয়েছে।

ভুক্তভোগী ওমর আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার কাগজপত্র চুরি করে নির্বাচন অফিসের লোকজন রোহিঙ্গাদের এনআইডি দিল, আর আমার বিরুদ্ধেই উল্টো মামলা হলো! বিচার চাইতে গিয়ে এখন আমিই ফেরারী।”

আইনি প্রক্রিয়ায় বিভ্রান্তি ও পুলিশি অবস্থান

গত ৯ অক্টোবর উপজেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ১০-১৫ জনকে আসামি করে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর নির্বাচন অফিসের পরিচ্ছন্নতাকর্মী মঞ্জুরুল ও ডেটা এন্ট্রি অপারেটর কাঞ্চনিয়াকে গ্রেফতার করা হলেও বর্তমানে তারা জামিনে আছেন।

তবে মামলা দায়েরের মাত্র কয়েকদিনের মাথায় বাদী নিজেই ইউপি চেয়ারম্যানসহ ভুক্তভোগী তিন আসামির সম্পৃক্ততা পাননি জানিয়ে মামলা থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য থানায় এফিডেভিট জমা দেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এজাহারভুক্ত আসামির নাম এভাবে এফিডেভিট দিয়ে বাদ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করছে, তদন্ত শেষে প্রকৃত দোষীদের নামই চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে।

কেন তদন্ত ছাড়া মামলা দেওয়া হলো এমন প্রশ্নে উপজেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান দায় এড়িয়ে কেবল ” ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা করা হয়েছে” বলে মন্তব্য করেন।

দায় এড়াতে পারেন না নির্বাচন কর্মকর্তা: জেলা নির্বাচন অফিস

পুরো ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, “কোনো প্রাথমিক তদন্ত ছাড়া এবং জেলা অফিসের সাথে কোনো আলোচনা না করে এভাবে সুনির্দিষ্ট নাম দিয়ে ঢালাও মামলা করা চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। রোহিঙ্গাদের এনআইডি তৈরি হওয়ার পর সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা কোনোভাবেই নিজের দায় এড়াতে পারেন না।”

তিনি আরো জানান, এর আগেও কলমাকান্দা অফিসে একই অপরাধে তিন আউটসোর্সিং কর্মীকে চাকরিচ্যুত ও তৎকালীন নির্বাচন কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ/বদলি করা হয়েছিল। নির্বাচন কমিশনের গঠিত তদন্ত কমিটির সহকারী ভোটার তালিকা নিবন্ধন কর্মকর্তা (এইআরও) আব্দুল লতিফ শেখ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে সরেজমিন তদন্ত সম্পন্ন করেছেন। পূর্বের ও বর্তমানের এই জালিয়াতি চক্রের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।