সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
তোকে হাতে মারব না, ভাতে মারব,রহিমের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন, অবহেলা ও পরকীয়ার অভিযোগ  তোকে হাতে মারব না, ভাতে মারব,রহিমের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন, অবহেলা ও পরকীয়ার অভিযোগ 

তোকে হাতে মারব না, ভাতে মারব,রহিমের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন, অবহেলা ও পরকীয়ার অভিযোগ

 

 

রিপোটার শাফায়েত হোসেন

 

 

ঢাকার এক গার্মেন্টসকর্মী রহিমের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন, দীর্ঘদিন ভরণপোষণ না দেওয়া, দাম্পত্য অবহেলা এবং একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারীর দাবি, বিয়ের পর দীর্ঘ সময় ধরে তিনি মানসিক ও পারিবারিক নির্যাতনের শিকার হয়ে আসছেন।

 

ভুক্তভোগী নারীর অভিযোগ, রহিম প্রায়ই তাকে বলতেন, তোকে হাতে মারব না, ভাতে মারব। তিনি আরও দাবি করেন, গত প্রায় আট বছর ধরে রহিম স্ত্রী ও তাদের দুই সন্তানের যথাযথ খোঁজখবর নেননি এবং ভরণপোষণের দায়িত্বও পালন করেননি।

 

নারীর ভাষ্য অনুযায়ী, রহিম একটি গার্মেন্টস কারখানায় লাইন চিফ হিসেবে কর্মরত। তার অভিযোগ, ওই পদে কর্মরত থাকার সুযোগে রহিমের অধীনে কাজ করা একাধিক নারী কর্মীর সঙ্গে ব্যক্তিগত ও অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। তিনি আরও দাবি করেন, রহিম বিভিন্ন সময়ে অন্য নারীদের নিয়ে কয়েক মাস করে আত্মগোপনে থেকেছেন।

 

ভুক্তভোগীর অভিযোগ, এসব বিষয় তিনি একাধিকবার রহিমের পরিবারের সদস্যদের জানালেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেননি। বরং পরিবারের পক্ষ থেকে বলা হয়, আমার ছেলে যা ইচ্ছা তাই করবে।এমন আচরণে তিনি চরম মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান।

 

এদিকে ভুক্তভোগী নারীর বড় ভাই, যিনি ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করেন, অভিযোগ করেন যে বিয়ের সময় নগদ প্রায় ২ লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য সামগ্রী দেওয়া হলেও বর্তমানে তার বোনকে অবহেলা ও নির্যাতনের মধ্যে রাখা হয়েছে।

 

স্থানীয়দের একাংশের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। তারা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী, মানবাধিকার সংস্থা এবং সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

 

উল্লেখ্য, প্রতিবেদনে উল্লিখিত সব অভিযোগই ভুক্তভোগী ও তার পরিবারের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছ ।