সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি অধিকারের জোর দাবি

দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি অধিকারের জোর দাবি

 

 

সৈয়দ সময় ,নেত্রকোন :

 

 

নেত্রকোনার দুর্গাপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটির কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি, নিজস্ব ভাষা-সংস্কৃতির সংরক্ষণ এবং ভূমির অধিকার নিশ্চিত করার দাবি জোরালোভাবে তুলে ধরা হয়।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর সহযোগিতায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত আদিবাসী নারী-পুরুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কমরেড মনি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে এসে শেষ হয়।

পরে জাদুঘর মিলনায়তনে “আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি অবণী কান্ত হাজংয়ের সভাপতিত্বে এবং আদিবাসী নেত্রী চিনু রেমার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড ড. দিবালোক সিংহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবি জেলা কমিটির সম্পাদক আলকাছ উদ্দিন মীর, উপজেলা কমিটির সম্পাদক মোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বাংলাদেশ হাজং ছাত্রসংগঠনের সভাপতি অন্তর হাজং, আদিবাসী নেত্রী পার্বতী রিছিল, লিটন হাজং এবং দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের সহকারী পরিচালক শামছুল আলম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশের বহুজাতিক ও বহুসাংস্কৃতিক ঐতিহ্য দেশের ইতিহাসকে সমৃদ্ধ করেছে। কিন্তু দীর্ঘদিনের দাবি সত্ত্বেও আদিবাসী জনগোষ্ঠী এখনো সাংবিধানিক স্বীকৃতি থেকে বঞ্চিত। তারা অভিযোগ করেন, ভাষা, সংস্কৃতি ও ভূমির অধিকার যথাযথভাবে সংরক্ষণ না হলে আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব ও ঐতিহ্য হুমকির মুখে পড়বে।

আলোচকরা আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং মূলধারার উন্নয়নের সঙ্গে তাদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করতে সরকার, বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে স্থানীয় আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। নিজস্ব ভাষা, ঐতিহ্যবাহী নৃত্য ও গানের পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।