সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
দেশে ফিরলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: বাবর

দেশে ফিরলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: বাবর

নেত্রকোনা প্রতিনিধি

দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হয়ে আদালতের রায় মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে পূবালী ব্যাংকের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন বাবর। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ফিরতে পারবেন। তবে দেশে ফিরলে আইন তার নিজস্ব গতিতে চলবে। তার ক্ষেত্রে যে আইন প্রযোজ্য হবে, আমার ক্ষেত্রেও একইভাবে আইন প্রযোজ্য হয়েছে। সবার ক্ষেত্রেই আইন নিজস্ব গতিতে চলবে।

নিজের দীর্ঘ কারাবাসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমি প্রায় সাড়ে ১৭ বছর জেলে ছিলাম। আমার বিরুদ্ধে অন্যায়ভাবে, মিথ্যার ওপর ভিত্তি করে তিনটি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।’

শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচার প্রসঙ্গে বাবর বলেন, ‘উনার যে দণ্ড হয়েছে, তা ন্যায়ের ওপর এবং স্বচ্ছ বিচারের মাধ্যমে হয়েছে। জাতিসংঘও এ বিষয়ে তদন্ত করেছে।’

শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হলে তাকে স্বাগত জানাবেন উল্লেখ করে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি যদি দেশে আসতে চান, বিচারের মুখোমুখি হন এবং আদালতের রায় মেনে নেন—এটাই প্রত্যাশা।

বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন সুলতানা, পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চল প্রধান ও ডেপুটি জেনারেল মো. হুমায়ুন মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।